ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে ফের গতি ফিরেছে। সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে ২৯৭ কোটি (২.৯৭ বিলিয়ন) মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২২ দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুনঃ  সরকারি সেবায় মানবিকতা ও সততার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি (২.৬৮ বিলিয়ন) ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৯ কোটি (২৯০ মিলিয়ন) ডলার।

তবে রেমিট্যান্স বাড়লেও আগস্টসহ টানা তিন মাসে মাসিক প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলারের নিচে রয়েছে। এর আগে চলতি বছরের জুন মাসে দেশে ২৮২ কোটি ডলার এবং জুলাই মাসে ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার উৎস হিসেবে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আমদানি ব্যয় ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুনঃ  নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২

সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা দেখা গেলেও মাসিক হিসাবে ৩ বিলিয়ন ডলারের মাইলফলক এখনো অতিক্রম করতে পারেনি। আগস্টের ২৯৭ কোটি ডলারের আয় সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছালেও ব্যবধান রয়ে গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার

আপডেটের সময়: ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে ফের গতি ফিরেছে। সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে ২৯৭ কোটি (২.৯৭ বিলিয়ন) মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২২ দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই