ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে মিরপুরে যাত্রী নামার পরপরই বাসে অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার দুই দুর্বৃত্ত ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৩১ আগস্ট প্রকাশ হবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫১ সময় দেখুন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী ৩১ জুলাই ২০০৮-কে যোগ্যতা অর্জনের ভিত্তি তারিখ নির্ধারণ করা হয়েছে। যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদ করা খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানোর শেষ সময় ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট এবং সংশোধিত তথ্য তালিকাভুক্ত করার কাজ শেষ হবে ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

আরও পড়ুনঃ  হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটার তালিকা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা দেওয়ার পাশাপাশি স্থানীয় গণমাধ্যম ও কেবল অপারেটরের সহযোগিতায় জনসচেতনতামূলক প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা

এ ছাড়া খসড়া ভোটার তালিকায় নারী-পুরুষের তথ্যের অসামঞ্জস্য, ধর্মসংক্রান্ত ভুল কিংবা অন্য যেকোনো তথ্যগত ত্রুটি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

৩১ আগস্ট প্রকাশ হবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

আপডেটের সময়: ০৮:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী ৩১ জুলাই ২০০৮-কে যোগ্যতা অর্জনের ভিত্তি তারিখ নির্ধারণ করা হয়েছে। যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদ করা খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানোর শেষ সময় ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট এবং সংশোধিত তথ্য তালিকাভুক্ত করার কাজ শেষ হবে ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটার তালিকা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা দেওয়ার পাশাপাশি স্থানীয় গণমাধ্যম ও কেবল অপারেটরের সহযোগিতায় জনসচেতনতামূলক প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,