ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঢাবির সিনেটে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প খুঁজতে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ না ফেরার দেশে কালবেলার সাংবাদিক সাজুর বাবা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান নেপালে ত্রাণ নিয়ে হাজির সোনু সুদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৪২ বছর পর বিমান চলাচলে নতুন বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় গুরুত্ব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

দীর্ঘ ৪২ বছরের পুরোনো বিধিমালা সংশোধন করে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বিধিমালায় দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন, উড়োজাহাজের নিরাপত্তা এবং বিমান চলাচলের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নতুন বিধিমালার খসড়া চূড়ান্তকরণ সভায় এসব কথা বলেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় সভাপতিত্ব করেন তিনি।

মন্ত্রী বলেন, দীর্ঘ ৪২ বছর পর বিদ্যমান বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান চলাচল খাতে বিনিয়োগ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ কারণে নতুন বিধিমালাকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব করা হবে। একই সঙ্গে যাত্রীসেবার মান বৃদ্ধি এবং বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপে বাংলাদেশ না খেলা নিয়ে তামিমের রহস্যময় মন্তব্য

বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারাই সরকারের মূল অংশীজন। বিনিয়োগের পরিবেশ সহজ করতে নতুন বিধিমালা প্রণয়নে তাদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে সহজ হবে নিয়ম

বেসরকারি এয়ারলাইন্সগুলোর সুবিধা বিবেচনায় নিয়ে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিধানেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

বিশেষ করে উড়োজাহাজের জটিল যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করার পদক্ষেপ নেওয়া হবে। দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সুবিধার্থে আন্তর্জাতিক মানের মেন্টেনেন্স ও রিপেয়ার ইউনিট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ

এ ছাড়া কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণ করে বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষায় নতুন বিধান যুক্ত করা হবে। এর মধ্যে অপ্রত্যাহারযোগ্য নিবন্ধন বাতিল এবং রফতানি অনুরোধের কর্তৃত্বপ্রদানসংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এভিয়েশন হাব করার লক্ষ্য

বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন বিমানমন্ত্রী। একই সঙ্গে বেসরকারি উদ্যোগে বেসামরিক বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  বদলি খেলোয়াড়দের গোলে পার্মাকে হারালো জুভেন্টাস

সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় নতুন বিধিমালার প্রস্তাবিত বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঢাবির সিনেটে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন

৪২ বছর পর বিমান চলাচলে নতুন বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় গুরুত্ব

আপডেটের সময়: ০৯:০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ ৪২ বছরের পুরোনো বিধিমালা সংশোধন করে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বিধিমালায় দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন, উড়োজাহাজের নিরাপত্তা এবং বিমান চলাচলের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নতুন বিধিমালার খসড়া চূড়ান্তকরণ সভায় এসব কথা বলেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় সভাপতিত্ব করেন তিনি।

মন্ত্রী বলেন, দীর্ঘ ৪২ বছর পর বিদ্যমান বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান চলাচল খাতে বিনিয়োগ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ কারণে নতুন বিধিমালাকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব করা হবে। একই সঙ্গে যাত্রীসেবার মান বৃদ্ধি এবং বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ

বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারাই সরকারের মূল অংশীজন। বিনিয়োগের পরিবেশ সহজ করতে নতুন বিধিমালা প্রণয়নে তাদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে সহজ হবে নিয়ম

বেসরকারি এয়ারলাইন্সগুলোর সুবিধা বিবেচনায় নিয়ে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিধানেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

বিশেষ করে উড়োজাহাজের জটিল যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করার পদক্ষেপ নেওয়া হবে। দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সুবিধার্থে আন্তর্জাতিক মানের মেন্টেনেন্স ও রিপেয়ার ইউনিট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  প্রক্সি দিয়ে লিখিত-মৌখিক পরীক্ষা, যোগদান করতে এসে ধরা

এ ছাড়া কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণ করে বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষায় নতুন বিধান যুক্ত করা হবে। এর মধ্যে অপ্রত্যাহারযোগ্য নিবন্ধন বাতিল এবং রফতানি অনুরোধের কর্তৃত্বপ্রদানসংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এভিয়েশন হাব করার লক্ষ্য

বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন বিমানমন্ত্রী। একই সঙ্গে বেসরকারি উদ্যোগে বেসামরিক বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ‘আমি তো জঙ্গলে বসবাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন পপি