ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আবু সাঈদসহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে ভোটাধিকার ফিরে পেয়েছি: আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, আবু সাঈদ ও কেরানীগঞ্জের রিয়াজসহ হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়নের কাজিরগাঁও-কুমলি সড়কের সংস্কারকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

আমান উল্লাহ আমান বলেন, “আবু সাঈদ ও কেরানীগঞ্জের রিয়াজসহ হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। গণতন্ত্র ফিরে পেয়েছি। জনগণ ভোট দিতে পেরেছে। জনগণের ভোটের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপি জনগণের দেওয়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ইতোমধ্যে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে এবং এর সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

কেরানীগঞ্জের উন্নয়নের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, গত ১৭ বছরে এ অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আগামী দিনে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ মডেল থানা এলাকাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সড়ক যোগাযোগের উন্নয়নের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন হাজী মো. নুরুল আমিন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, সুজন মাহমুদ, তাজুল ইসলাম, শেখ মুন্নাফ ও মো. আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুম্মন রেজা।

দীর্ঘ ১৭ বছর পর কাজিরগাঁও-কুমলি সড়কের সংস্কারকাজের উদ্বোধন হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

আবু সাঈদসহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে ভোটাধিকার ফিরে পেয়েছি: আমান উল্লাহ আমান

আপডেটের সময়: ০৯:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, আবু সাঈদ ও কেরানীগঞ্জের রিয়াজসহ হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়নের কাজিরগাঁও-কুমলি সড়কের সংস্কারকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট

আমান উল্লাহ আমান বলেন, “আবু সাঈদ ও কেরানীগঞ্জের রিয়াজসহ হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। গণতন্ত্র ফিরে পেয়েছি। জনগণ ভোট দিতে পেরেছে। জনগণের ভোটের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপি জনগণের দেওয়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ইতোমধ্যে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে এবং এর সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে।

আরও পড়ুনঃ  ‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা’—মির্জা ফখরুল

কেরানীগঞ্জের উন্নয়নের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, গত ১৭ বছরে এ অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আগামী দিনে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ মডেল থানা এলাকাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সড়ক যোগাযোগের উন্নয়নের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর