ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সাড়ে ৩৪ শতাংশ জমি পেলেন ছয় ক্রেতা এইচএসসি পুনর্নিরীক্ষণে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে বদলেছে ৪,৯৮৮ খাতার ফল বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহে ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন, আবু হানিফের অভিযোগ সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি জানাল এনসিপি পাকিস্তান সফরে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন খারিজ ‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’, মন্তব্য হুইপ দুলুর শেয়ারবাজারে পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কাল প্রকাশ হচ্ছে এইচএসসি পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে ফল জানতে পারবেন।

রোববার (২২ নভেম্বর) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ওয়েবসাইট এবং আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে পুনর্নিরীক্ষার ফল জানা যাবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে কমিটি।

আরও পড়ুনঃ  এইচএসসি পুনর্নিরীক্ষণে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে বদলেছে ৪,৯৮৮ খাতার ফল

কেন্দ্রীয় ওয়েবসাইটের ঠিকানা: https://eduboardresults.gov.bd

পুনর্নিরীক্ষার আবেদন ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থীর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁরা বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেন।

এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।

আরও পড়ুনঃ  এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, ঢাবিতে আবেদনের সময় বাড়ছে

ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে আবেদন পড়েছে ৩৮ হাজার ৭৫টি।

আবশ্যিক বিষয়গুলোর মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা হয়েছে।

বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৮ হাজার ৪৮২টি করে আবেদন করা হয়েছে। এ ছাড়া জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৫ হাজার ৭৫৭টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।

আরও পড়ুনঃ  পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিত, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর

মানবিক বিভাগের মধ্যে পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৫৭১টি এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি আবেদন জমা হয়েছে।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৮২৭টি করে আবেদন করা হয়েছে। এ ছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে আবেদন জমা পড়েছে ২ হাজার ৩৩১টি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর

কাল প্রকাশ হচ্ছে এইচএসসি পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী

আপডেটের সময়: ০৬:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬