ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাবাকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে হাইকোর্টে খালাস উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনা, অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশি প্রতিনিধিদল কুইক রেন্টাল নীতিতে বিদ্যুৎ পরিকল্পনা এলোমেলো: জ্বালানিমন্ত্রী পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ২৮ অক্টোবর, ফিরছে সৌদিয়া শিশুর প্রতি যৌন নির্যাতনের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁওয়ে আ. লীগের ১৭ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, আদালত চত্বরে উত্তেজনা ‘বিএনপি ধীরে ধীরে স্বৈরাচারী রূপ নিচ্ছে’, অভিযোগ নাহিদ ইসলামের রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও নির্বাচন ‘দেশকে ফ্যাসিবাদের হাতে ইজারা দেওয়া হবে না’: জামায়াত আমির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৯ সময় দেখুন

”চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান”

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সময় তখন সকাল ৬টা ৫ মিনিট।

আরও পড়ুনঃ  শাহীদকে আলিঙ্গন কারিনার, পুরোনো প্রেম নিয়ে ফের আলোচনা

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকাসহ দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর যাত্রা শুরু হয়।

আরও পড়ুনঃ  আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে স্বাস্থ্যসেবার চিত্র: স্বাস্থ্যমন্ত্রী

চার দিনের এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তারেক রহমান।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন খাতে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়া এবং দেশটির ব্যবসায়ী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর সফরসূচিতে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাবাকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে হাইকোর্টে খালাস

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময়: ০৭:৪৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

”চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান”

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সময় তখন সকাল ৬টা ৫ মিনিট।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকাসহ দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর যাত্রা শুরু হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

চার দিনের এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তারেক রহমান।

আরও পড়ুনঃ  পাঠ্যবইয়ে প্রতীক বিতর্ক, ৩০ লাখ বই ফেরত নিয়ে পুনর্মুদ্রণের উদ্যোগ