ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ? চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তেলের দাম বাড়ার পর সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ

দেশে মূল্যস্ফীতি আবারও বেড়েছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। সংশ্লিষ্টদের মতে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে।

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সেপ্টেম্বরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে। সংস্থাটির হিসাবে, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।

আরও পড়ুনঃ  চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় বাড়ল বাংলাদেশের রপ্তানি

এর আগে টানা তিন মাস মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি ছিল। পরে জুলাই ও আগস্টে তা কমে এলেও সেপ্টেম্বরে আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর অকটেন, পেট্রল ও ডিজেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়। এতে পণ্য পরিবহনের খরচ বেড়েছে। এর প্রভাব শাকসবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজারেও পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুনঃ  পান রপ্তানির বাধা আপাতত দূর, স্থগিত সমিতির প্রত্যয়নপত্রের শর্ত

এদিকে মূল্যস্ফীতি বাড়লেও জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার কমেছে। সেপ্টেম্বরে জাতীয় গড় মজুরি হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম বাড়ায় মানুষের প্রকৃত আয় কমেছে।

আরও পড়ুনঃ  শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা, বিতরণ হয়েছে মাত্র ৮০০ কোটি

মূল্যস্ফীতির সঙ্গে আয় না বাড়লে সীমিত ও মধ্যম আয়ের পরিবারগুলোর ওপর ব্যয়ের চাপ বাড়ে। সংসারের খরচ সামলাতে অনেককে ধারদেনা করতে হয় কিংবা খাবার, পোশাক, যাতায়াতসহ বিভিন্ন খাতে ব্যয় কমাতে হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

তেলের দাম বাড়ার পর সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ

আপডেটের সময়: ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

দেশে মূল্যস্ফীতি আবারও বেড়েছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। সংশ্লিষ্টদের মতে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে।

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সেপ্টেম্বরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে। সংস্থাটির হিসাবে, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।

আরও পড়ুনঃ  বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি