ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন তিনি।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সাফারি পার্কে প্রবেশ করেন। পরে তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইল জামায়াত

এর আগে একদিনের সফরে সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে যান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়কে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ  ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

এদিকে সফর উপলক্ষে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আরও পড়ুনঃ  ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’—পরীক্ষামূলক কর্মসূচি ১৮০ দিনের মধ্যে

দেশজুড়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমির পরিমাণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৩:১০:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন তিনি।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সাফারি পার্কে প্রবেশ করেন। পরে তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাম্বার ছন্দ নাকি আটলাস সিংহদের গর্জন

এর আগে একদিনের সফরে সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে যান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়কে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ  মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান

এদিকে সফর উপলক্ষে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আরও পড়ুনঃ  নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে তীব্র বিতর্ক, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ