জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন।
জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ এবং বাংলাদেশ–যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
এছাড়া সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা, অভিবাসন প্রক্রিয়া এবং উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোও বৈঠকে উঠে আসে।
উভয় পক্ষই দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদকের নাম 




















