ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু রাকসু জিএসের কার্যালয়ে হামলার অভিযোগ, আদালতে মামলা মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল সার সংকটের অভিযোগকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বললেন কৃষিমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখলের অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ‘এ’ দলের হয়ে ভালো করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ জোরালো শটে আহত ভারতীয় আম্পায়ার, আইসিইউতে চিকিৎসাধীন নান্দাইলে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমাবেশের অভিযোগ, ৬ কিশোর গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক জনপ্রতিনিধি ও প্রবীণ ব্যবসায়ী আব্দুর রহমানের মৃত্যুর খবর পেয়ে শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ তার বাড়িতে ছুটে যান। মঙ্গলবার তার জানাজার সময়ও মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাদ জোহর কটিয়াদী বাজার দরগা জামে মসজিদে আব্দুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। মসজিদ প্রাঙ্গণের বাইরে শোকাহত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন সনাতন ধর্মাবলম্বী অনেকেই। তাদের অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল শোকের ছাপ।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন: রিজভী

স্থানীয়রা জানান, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আব্দুর রহমানের সঙ্গে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। তার মৃত্যুতে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

উপস্থিতদের মধ্যে ছিলেন বোয়ালিয়া তাহেরা নূর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিত কুমার সাহা, কটিয়াদী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুজিত কুমার সাহা, ভোগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মধুসূদন সাহা এবং কটিয়াদী পৌরসভার সাবেক কাউন্সিলর বিপ্লব কুমার সাহা।

আরও পড়ুনঃ  ট্রাইব্যুনালে সাক্ষ্য: হাসপাতালে গিয়ে ছেলের গুলিবিদ্ধ লাশ পান বাবা

কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দীর্ঘদিন স্থানীয় দরগাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডেও তার অবদান ছিল।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইন্দ্রজিত কুমার সাহা বলেন, আব্দুর রহমান ছিলেন এলাকার প্রবীণ ব্যবসায়ী। তার প্রয়াত বাবার সঙ্গে আব্দুর রহমানের গভীর সম্পর্ক ছিল। তাই শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে তিনি উপস্থিত হয়েছেন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণার হুমকি ট্রাম্পের!

সুজিত কুমার সাহা বলেন, আব্দুর রহমান ছিলেন অত্যন্ত বিনয়ী মানুষ। তাদের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তার শেষ বিদায়ের সময়ে উপস্থিত হতে পেরে তারা নিজেদের কর্তব্য মনে করেছেন।

সাবেক কাউন্সিলর বিপ্লব কুমার সাহা বলেন, ধর্ম কারও সম্পর্ক আলাদা করে না। আব্দুর রহমান ছিলেন সাদা মনের মানুষ। তার মৃত্যুতে তিনিও গভীরভাবে শোকাহত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু

ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু

আপডেটের সময়: ১১:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক জনপ্রতিনিধি ও প্রবীণ ব্যবসায়ী আব্দুর রহমানের মৃত্যুর খবর পেয়ে শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ তার বাড়িতে ছুটে যান। মঙ্গলবার তার জানাজার সময়ও মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাদ জোহর কটিয়াদী বাজার দরগা জামে মসজিদে আব্দুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। মসজিদ প্রাঙ্গণের বাইরে শোকাহত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন সনাতন ধর্মাবলম্বী অনেকেই। তাদের অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল শোকের ছাপ।

আরও পড়ুনঃ  জাল স্বাক্ষর-তথ্যে এমপিও আবেদনের অভিযোগ, দুই মাদ্রাসা সুপারকে শোকজ

স্থানীয়রা জানান, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আব্দুর রহমানের সঙ্গে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। তার মৃত্যুতে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

উপস্থিতদের মধ্যে ছিলেন বোয়ালিয়া তাহেরা নূর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিত কুমার সাহা, কটিয়াদী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুজিত কুমার সাহা, ভোগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মধুসূদন সাহা এবং কটিয়াদী পৌরসভার সাবেক কাউন্সিলর বিপ্লব কুমার সাহা।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট নিয়ে সন্ধ্যায় জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দীর্ঘদিন স্থানীয় দরগাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডেও তার অবদান ছিল।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইন্দ্রজিত কুমার সাহা বলেন, আব্দুর রহমান ছিলেন এলাকার প্রবীণ ব্যবসায়ী। তার প্রয়াত বাবার সঙ্গে আব্দুর রহমানের গভীর সম্পর্ক ছিল। তাই শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে তিনি উপস্থিত হয়েছেন।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৩৮