দেশের চলমান জ্বালানি সংকট ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান জ্বালানি সংকট এবং এর ফলে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন।
এ সময় দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
জ্বালানি সরবরাহ নিয়ে দেশের বিভিন্ন স্থানে তৈরি হওয়া সংকটের মধ্যে জামায়াতের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন ডাকা হলো।
প্রতিবেদকের নাম 




















