ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় চলছে বিশেষ বৈজ্ঞানিক গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজতে হাজারো বানরের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করছেন দেশটির বিজ্ঞানীরা। গবেষণার মূল লক্ষ্য বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া বোঝা এবং মানুষের আয়ু বৃদ্ধির কৌশল উদ্ভাবন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই দীর্ঘায়ু গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ৮০ বছর বয়সী বিজ্ঞানী মিখাইল কোভালচুক। তিনি পুতিনের বিজ্ঞানবিষয়ক ঘনিষ্ঠ পরামর্শক হিসেবে পরিচিত।

গবেষণার অন্যতম কেন্দ্র রাষ্ট্রীয় কুরচাতভ ইনস্টিটিউট। সেখানে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে বয়স্ক বানরদের নিয়ে বিশেষ গবেষণা চালানো হচ্ছে। কয়েকটি বানরের বয়স ৩০ বছরেরও বেশি। এসব বানরের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দীর্ঘায়ুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

মস্কোর একটি বিজ্ঞানবিষয়ক ফোরামে কোভালচুক জানান, ১৮ বছর থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর গবেষণা চলছে। বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণে তাদের পূর্ণাঙ্গ পরীক্ষা করা হচ্ছে। এতে রয়েছে রক্তের জৈব-রাসায়নিক বিশ্লেষণ, শারীরিক গঠন ও রক্তনালি পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যান।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

কোভালচুক বলেন, “প্রাইমেটরাই আমাদের সবচেয়ে কাছের উদাহরণ। আয়ু বাড়ানোর জন্য একটি নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির ভিত্তি তৈরি করবে এই গবেষণা।”

দীর্ঘজীবী বানরের রক্ত নিয়ে বিশেষ ব্যাংক

অস্বাভাবিক দীর্ঘজীবী বানরদের কাছ থেকে সংগ্রহ করা রক্তের নমুনা দিয়ে বিশেষ রক্তের ব্যাংকও তৈরি করেছেন গবেষকেরা। পেট্রোভস্কি রাশিয়ান সায়েন্টিফিক সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এই প্রকল্প।

প্রতিষ্ঠানটির পরিচালক কনস্তানতিন কোটেনকো জানান, এসব নমুনা বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া বুঝতে গবেষকদের সহায়তা করবে।

পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার সংশ্লিষ্টতার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। মিখাইল কোভালচুকের ৭৪ বছর বয়সী ভাই ইউরি রাশিয়ার একজন ধনকুবের এবং পুতিনের ঘনিষ্ঠ সহযোগী। তিনি ‘পুতিনের মানিব্যাগ’ নামে পরিচিত।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন বালেন্দ্র শাহ

দীর্ঘায়ু গবেষণায় যুক্ত পুতিনের মেয়েও

মিখাইল কোভালচুকের পাশাপাশি পুতিনের মেয়ে মারিয়া ভরোনৎসোভাও দীর্ঘায়ু নিয়ে গবেষণার উদ্যোগে যুক্ত। ৪১ বছর বয়সী মারিয়া পেশায় অন্তঃস্রাব বিশেষজ্ঞ। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বার্ধক্য মোকাবিলা এবং ‘মৃত্যুকে পরাজিত’ করার লক্ষ্যে ওষুধ তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেন।

মারিয়া বলেন, দীর্ঘায়ু নিয়ে গবেষণার ‘প্রধান চালিকাশক্তি’ হলো ‘মৃত্যুর অস্তিত্বগত ভয়’। তবে এ সময় তিনি পুতিনের নাম উল্লেখ করেননি।

১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা

পুতিনের বার্ধক্যবিরোধী আগ্রহের বিষয়টি প্রকাশ্যে আসে গত বছর চীনের রাজধানী বেইজিং সফরের সময়। সেখানে একটি খোলা মাইক্রোফোনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে তাঁর আলোচনা ধরা পড়ে।

আলোচনায় পুতিন বলেন, অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের অগ্রগতি মানুষকে ধীরে ধীরে আরও তরুণ করে তুলতে পারে। এমনকি অমরত্ব অর্জনও সম্ভব হতে পারে। তাঁর ভাষায়, “যত বেশি দিন বাঁচবেন, ততই তরুণ হবেন।”

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

পরে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলনে পুতিন বলেন, “সম্ভবত ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব।” তবে এরপর তিনি মন্তব্য করেন, এত বছর বেঁচে থাকাও যথেষ্ট নয়।

অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও বার্ধক্যবিরোধী ওষুধের চেষ্টা

দীর্ঘায়ু গবেষণার পাশাপাশি জীবন্ত টিস্যুর ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টিং এবং জেনোট্রান্সপ্লান্টেশন নিয়েও দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে রাশিয়া। জেনোট্রান্সপ্লান্টেশন হলো এক প্রজাতির প্রাণী থেকে অন্য প্রজাতির প্রাণীতে অঙ্গ বা টিস্যু প্রতিস্থাপনের প্রক্রিয়া।

রাশিয়ার গবেষকেরা মানুষের সঙ্গে জিনগতভাবে সামঞ্জস্যপূর্ণ ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ তৈরির চেষ্টা করছেন।

এ ছাড়া বার্ধক্য বিলম্বিত করতে ‘বিশ্বের প্রথম ওষুধ’ তৈরির কাজ করছেন রুশ বিজ্ঞানীরা। এই ওষুধের মাধ্যমে আরএজিই (RAGE) নামের একটি গুরুত্বপূর্ণ জিনের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

আপডেটের সময়: ১০:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় চলছে বিশেষ বৈজ্ঞানিক গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজতে হাজারো বানরের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করছেন দেশটির বিজ্ঞানীরা। গবেষণার মূল লক্ষ্য বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া বোঝা এবং মানুষের আয়ু বৃদ্ধির কৌশল উদ্ভাবন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই দীর্ঘায়ু গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ৮০ বছর বয়সী বিজ্ঞানী মিখাইল কোভালচুক। তিনি পুতিনের বিজ্ঞানবিষয়ক ঘনিষ্ঠ পরামর্শক হিসেবে পরিচিত।

গবেষণার অন্যতম কেন্দ্র রাষ্ট্রীয় কুরচাতভ ইনস্টিটিউট। সেখানে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে বয়স্ক বানরদের নিয়ে বিশেষ গবেষণা চালানো হচ্ছে। কয়েকটি বানরের বয়স ৩০ বছরেরও বেশি। এসব বানরের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দীর্ঘায়ুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

মস্কোর একটি বিজ্ঞানবিষয়ক ফোরামে কোভালচুক জানান, ১৮ বছর থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর গবেষণা চলছে। বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণে তাদের পূর্ণাঙ্গ পরীক্ষা করা হচ্ছে। এতে রয়েছে রক্তের জৈব-রাসায়নিক বিশ্লেষণ, শারীরিক গঠন ও রক্তনালি পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যান।

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী