ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

  • Arif
  • আপডেটের সময়: ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩১ সময় দেখুন

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত চুক্তির প্রতিবাদে গুগল থেকে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা রেনে মেয়ারহোফার পদত্যাগ করেছেন। গুগলের বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ‘গুগল তার নৈতিকতার পথ হারিয়ে ফেলেছে।’

তিনি গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম নিরাপত্তাবিষয়ক পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত মে মাসে সহকর্মীদের কাছে পাঠানো এক বিদায়ী বার্তায় তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান। সম্প্রতি সেই চিঠির অনুলিপি সংবাদমাধ্যমের হাতে এসেছে এবং মেয়ারহোফার নিজেও এর সত্যতা নিশ্চিত করেছেন।

২০১৭ সালে গুগলে যোগ দিয়েছিলেন মেয়ারহোফার। দীর্ঘ প্রায় নয় বছর পর প্রতিষ্ঠান ছাড়ার কারণ হিসেবে তিনি গুগলের সাম্প্রতিক কিছু নীতিগত পরিবর্তন ও অস্বচ্ছতাকে দায়ী করেছেন।

আরও পড়ুনঃ  ‘সবাই মিলেমিশে খাই’ মন্তব্যের জেরে ৩ খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চিঠিতে তিনি লেখেন, এআই মডেলগুলোর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে গুগল তাদের ‘কার্বন-নিরপেক্ষ’ হওয়ার লক্ষ্য থেকে নীরবে সরে এসেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করছে গুগল। শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কর্মীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এসব সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

২০১৮ সালে গুগল তাদের এআই নীতিমালায় জানিয়েছিল, তাদের প্রযুক্তি কোনো অস্ত্র তৈরি বা গণ-নজরদারির (মাস সার্ভিল্যান্স) কাজে ব্যবহৃত হবে না। তবে গত ফেব্রুয়ারিতে সেই নীতিমালা থেকে এসব বিধিনিষেধ সরিয়ে নেওয়া হয়। এরপর এপ্রিলে পেন্টাগনের সঙ্গে গোপনীয় সামরিক অভিযানে এআই ব্যবহারের চুক্তি করে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩, উদ্ধার মাদক ও স্বর্ণালংকার

নিজেকে ‘যুদ্ধবিরোধী’ হিসেবে উল্লেখ করে মেয়ারহোফার বলেন, ‘মানুষের ক্ষতি হতে পারে এমন কোনো কাজে আমি ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে পারি না। এই চুক্তির ফলে গুগলের এআই প্রযুক্তি ইউরোপীয় নাগরিকদের ওপর নজরদারির কাজে ব্যবহৃত হতে পারে, যা আমার নিজের ও স্বজনদের জন্যও সরাসরি হুমকিস্বরূপ।’

আগামী আগস্ট মাস পর্যন্ত নোটিশ পিরিয়ডে থাকলেও, সামরিক চুক্তির আওতায় পড়তে পারে এমন সব প্রজেক্ট থেকে নিজেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির

মেয়ারহোফারের পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি গুগল কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে মার্কিন সামরিক বাহিনীকে এআই সেবা দিতে পেরে তাঁরা ‘গর্বিত’। মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়া এই প্রযুক্তি স্বয়ংক্রিয় অস্ত্র বা অভ্যন্তরীণ নজরদারিতে ব্যবহার করা হবে না বলেও দাবি করে গুগল।

তবে মেয়ারহোফারই প্রথম নন, এর আগে গত এপ্রিলে গুগল ডিপমাইন্ডের এআই গবেষক আন্দ্রিয়াস কির্শসহ বেশ কয়েকজন কর্মী পেন্টাগনের এই চুক্তির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

আপডেটের সময়: ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত চুক্তির প্রতিবাদে গুগল থেকে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা রেনে মেয়ারহোফার পদত্যাগ করেছেন। গুগলের বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ‘গুগল তার নৈতিকতার পথ হারিয়ে ফেলেছে।’

তিনি গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম নিরাপত্তাবিষয়ক পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত মে মাসে সহকর্মীদের কাছে পাঠানো এক বিদায়ী বার্তায় তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান। সম্প্রতি সেই চিঠির অনুলিপি সংবাদমাধ্যমের হাতে এসেছে এবং মেয়ারহোফার নিজেও এর সত্যতা নিশ্চিত করেছেন।

২০১৭ সালে গুগলে যোগ দিয়েছিলেন মেয়ারহোফার। দীর্ঘ প্রায় নয় বছর পর প্রতিষ্ঠান ছাড়ার কারণ হিসেবে তিনি গুগলের সাম্প্রতিক কিছু নীতিগত পরিবর্তন ও অস্বচ্ছতাকে দায়ী করেছেন।

আরও পড়ুনঃ  হাইকোর্টে খারিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের রিট

চিঠিতে তিনি লেখেন, এআই মডেলগুলোর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে গুগল তাদের ‘কার্বন-নিরপেক্ষ’ হওয়ার লক্ষ্য থেকে নীরবে সরে এসেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করছে গুগল। শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কর্মীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এসব সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

২০১৮ সালে গুগল তাদের এআই নীতিমালায় জানিয়েছিল, তাদের প্রযুক্তি কোনো অস্ত্র তৈরি বা গণ-নজরদারির (মাস সার্ভিল্যান্স) কাজে ব্যবহৃত হবে না। তবে গত ফেব্রুয়ারিতে সেই নীতিমালা থেকে এসব বিধিনিষেধ সরিয়ে নেওয়া হয়। এরপর এপ্রিলে পেন্টাগনের সঙ্গে গোপনীয় সামরিক অভিযানে এআই ব্যবহারের চুক্তি করে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তার আশ্বাস, তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের আলোচনা

নিজেকে ‘যুদ্ধবিরোধী’ হিসেবে উল্লেখ করে মেয়ারহোফার বলেন, ‘মানুষের ক্ষতি হতে পারে এমন কোনো কাজে আমি ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে পারি না। এই চুক্তির ফলে গুগলের এআই প্রযুক্তি ইউরোপীয় নাগরিকদের ওপর নজরদারির কাজে ব্যবহৃত হতে পারে, যা আমার নিজের ও স্বজনদের জন্যও সরাসরি হুমকিস্বরূপ।’

আগামী আগস্ট মাস পর্যন্ত নোটিশ পিরিয়ডে থাকলেও, সামরিক চুক্তির আওতায় পড়তে পারে এমন সব প্রজেক্ট থেকে নিজেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি