ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪ তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা, নজর নভেম্বরে উদ্বোধনের দুই মাসেই ধস ৬ কোটি টাকার সেতুর সংযোগ সড়কে আইন পেশায় সাফল্যের পাশাপাশি মানবিকতাও জরুরি: আইনমন্ত্রী স্পেনে মানবপাচার চক্রের বিচার, বাংলাদেশিদের কাছ থেকে নেওয়া হতো ১৩ হাজার ইউরো পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর মিরপুরে অভিজাত পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে গ্রামীণ অর্থনীতি: অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সভায় কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামায়াত আমিরের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলাকালীন তিনি এই দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুনঃ  কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি

জানা গেছে, আঘাতের কারণে তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের সঙ্গে যুক্ত থাকেন।

আরও পড়ুনঃ  গুরুত্বপূর্ণ সভায় কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম

সিনেমার চরিত্রের প্রয়োজনে নাচ ও অ্যাকশন দৃশ্যে শারীরিক কসরত করতে গিয়েই রাশমিকা এই চোট পেয়েছেন বলে জানা গেছে। তবে নিজের দুর্ঘটনা বা বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি অভিনেত্রী।

এদিকে, রাশমিকা অভিনীত ‘মাইসা’ সিনেমাটি পরিচালনা করছেন রবীন্দ্র পুল্লে। সিনেমাটিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। অন্যদিকে, রাহুল সংকৃত্যন নির্মিত ‘রাণাবলী’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকার স্বামী বিজয় দেবারাকোন্ডা।

আরও পড়ুনঃ  ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় বিশ্বে চতুর্থ

এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন রাশমিকা ও বিজয়। নতুন সিনেমাগুলো নিয়েও দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

আপডেটের সময়: ০৯:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলাকালীন তিনি এই দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুনঃ  গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে: জামায়াত আমির

জানা গেছে, আঘাতের কারণে তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের সঙ্গে যুক্ত থাকেন।

আরও পড়ুনঃ  ১৯ বছর পর শাশুড়ি হত্যায় জামাইয়ের যাবজ্জীবন