ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা অবৈধ সম্পদ অনুসন্ধান: যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলামোটরে চাঁদা দাবির পর গুলিবর্ষণের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙারি কুড়িয়ে জীবন কাটানো বৃদ্ধের পেনশন অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ নীতিমালার আওতায় আসছে রাজধানীর ব্যাটারিচালিত অটোরিকশা: সড়কমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধান শিক্ষকের মৃত্যুর পর পঞ্চগড়ে বিদ্যালয়ে বিক্ষোভ, সহকারী শিক্ষককে অবরুদ্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। প্রধান শিক্ষকের মৃত্যুর জন্য বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে দায়ী করে তাদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় সহকারী শিক্ষক আকলিমা আক্তারকে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। বিক্ষোভের কারণে বিদ্যালয়ের পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ থাকে।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বিদ্যালয়ে যান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে চলে যান।

আরও পড়ুনঃ  বানিয়াচং মোড়-দীর্ঘসাইর সড়ক যেন নদী, চরম দুর্ভোগে হাজারো মানুষ

বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক নুর আজমকে সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম ও আকলিমা আক্তার বিভিন্ন সময়ে হেনস্তা ও হুমকি-ধমকি দিয়েছেন। এসব ঘটনায় তিনি মানসিক চাপে ছিলেন বলে দাবি করেন তারা। সোমবার দুপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নুর আজমের মৃত্যু হয়। ওই রাতেই তার দাফন সম্পন্ন করা হয়। পরদিন সকালে স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ  ২০ টাকার আলু বিক্রি হচ্ছে ১৪ টাকায়, কেজিতে ৫–৬ টাকা লোকসান

নুর আজমের ভাগনে আব্দুস সালাম মিঠু বলেন, সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম ও আকলিমা আক্তার প্রায়ই তার মামার সঙ্গে খারাপ আচরণ করতেন। তাদের অপেশাদার আচরণ ও অত্যাচারের কারণেই প্রধান শিক্ষক হঠাৎ মারা গেছেন বলে তারা মনে করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম। তিনি বলেন, প্রায় ৪০ দিন আগে একটি বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তার তর্কাতর্কি ও কথা-কাটাকাটি হয়েছিল। পরে বিষয়টি মিটে যায় এবং তারা স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছিলেন। কিন্তু প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিছু লোকজন দলবদ্ধ হয়ে এমন পরিস্থিতি তৈরি করছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  কুমিল্লায় গ্রেপ্তার ২৭ কিশোরের ঠাঁই গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে

ঘটনাস্থলে থাকা পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুকে কেন্দ্র করে সকালে বিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বক্তব্য শোনা হয়েছে। পরে পরিস্থিতি শান্ত করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, খবর পেয়ে তারা বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ ওঠা দুই শিক্ষকের নিরাপত্তার জন্য পুলিশি সহায়তায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তারা পরদিন বিদ্যালয়ে আসবেন কি না এবং তাদের পাঠদানের বিষয়ে কী সিদ্ধান্ত হবে, তা প্রাথমিক শিক্ষা বিভাগ নির্ধারণ করবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা

প্রধান শিক্ষকের মৃত্যুর পর পঞ্চগড়ে বিদ্যালয়ে বিক্ষোভ, সহকারী শিক্ষককে অবরুদ্ধ

আপডেটের সময়: ০৭:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। প্রধান শিক্ষকের মৃত্যুর জন্য বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে দায়ী করে তাদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় সহকারী শিক্ষক আকলিমা আক্তারকে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। বিক্ষোভের কারণে বিদ্যালয়ের পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ থাকে।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বিদ্যালয়ে যান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে চলে যান।

আরও পড়ুনঃ  কুমিল্লায় গ্রেপ্তার ২৭ কিশোরের ঠাঁই গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে

বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক নুর আজমকে সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম ও আকলিমা আক্তার বিভিন্ন সময়ে হেনস্তা ও হুমকি-ধমকি দিয়েছেন। এসব ঘটনায় তিনি মানসিক চাপে ছিলেন বলে দাবি করেন তারা। সোমবার দুপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নুর আজমের মৃত্যু হয়। ওই রাতেই তার দাফন সম্পন্ন করা হয়। পরদিন সকালে স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ  তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

নুর আজমের ভাগনে আব্দুস সালাম মিঠু বলেন, সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম ও আকলিমা আক্তার প্রায়ই তার মামার সঙ্গে খারাপ আচরণ করতেন। তাদের অপেশাদার আচরণ ও অত্যাচারের কারণেই প্রধান শিক্ষক হঠাৎ মারা গেছেন বলে তারা মনে করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম। তিনি বলেন, প্রায় ৪০ দিন আগে একটি বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তার তর্কাতর্কি ও কথা-কাটাকাটি হয়েছিল। পরে বিষয়টি মিটে যায় এবং তারা স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছিলেন। কিন্তু প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিছু লোকজন দলবদ্ধ হয়ে এমন পরিস্থিতি তৈরি করছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ৩৮ বছরেই ১৫৬ অসহায় মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন