ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে পৌঁছেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুনঃ  তিতাস গ্যাসে ১৩৫ জন নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

এদিকে, রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনেই বিএনপি সরকারের মন্ত্রিসভার পরিধি বাড়ানোর প্রস্তুতি চলছে। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন

আরও পড়ুনঃ  বদলাচ্ছে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের

এ ছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী এবং এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  অভিনয়ের পর এবার গাড়ির ব্যবসায় মাহি

মন্ত্রিসভায় নতুন করে দায়িত্ব পাওয়া সদস্যরা রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর শপথ নেবেন বলে জানা গেছে।

এদিকে, সরকারের আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টিও প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৭:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে পৌঁছেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুনঃ  অভিনয়ের পর এবার গাড়ির ব্যবসায় মাহি

এদিকে, রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনেই বিএনপি সরকারের মন্ত্রিসভার পরিধি বাড়ানোর প্রস্তুতি চলছে। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন

আরও পড়ুনঃ  ঢাকায় ২০০ বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ সরকারের