ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানো এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারত্ব ও সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী দিনে বাংলাদেশ যেসব প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, সেগুলোতে বিশ্বব্যাংকের অংশীদারত্ব কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বিষয়গুলো বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে। এসব কর্মসূচিতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে বলেও জানান তিনি।

তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য চালু করা কর্মসূচিতে ৫০ শতাংশ গ্র্যান্ট ও ৫০ শতাংশ কনসেশনাল ঋণের ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথভাবে এ কর্মসূচি আরও বড় পরিসরে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক

দেশের তেল-গ্যাস সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তার ভাষ্য, এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহযোগিতার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

আমির খসরু বলেন, বাংলাদেশ যেসব প্রকল্প হাতে নিয়েছে, সেগুলো বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে যাতে প্রকল্পগুলো বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকসই প্রকল্পগুলোর বিষয়ে বিশ্বব্যাংকের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানসংক্রান্ত কর্মসূচিগুলো আরও বড় পরিসরে নেওয়ার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী

আপডেটের সময়: ১১:০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানো এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারত্ব ও সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী দিনে বাংলাদেশ যেসব প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, সেগুলোতে বিশ্বব্যাংকের অংশীদারত্ব কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বিষয়গুলো বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে। এসব কর্মসূচিতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে বলেও জানান তিনি।

তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য চালু করা কর্মসূচিতে ৫০ শতাংশ গ্র্যান্ট ও ৫০ শতাংশ কনসেশনাল ঋণের ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথভাবে এ কর্মসূচি আরও বড় পরিসরে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা থেকে অন্য জেলায় যেতে বাসভাড়া কোন রুটে কত?

দেশের তেল-গ্যাস সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তার ভাষ্য, এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহযোগিতার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

আমির খসরু বলেন, বাংলাদেশ যেসব প্রকল্প হাতে নিয়েছে, সেগুলো বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে যাতে প্রকল্পগুলো বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান