ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, “তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। কার্ডের জন্য কাউকে ঘুষ দেওয়ার দরকার নেই। এই কার্ড পর্যায়ক্রমে সবাই পাবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।”

আরও পড়ুনঃ  সিএনএ সাংবাদিককে ট্রাম্প: ‘আপনাদের এখানে থাকা উচিত নয়’

বাঁশখালীর সাম্প্রতিক বন্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের জলোচ্ছ্বাসের পর এ অঞ্চলের মানুষ বড় ধরনের কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। আকস্মিক ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় স্থানীয় মানুষ অসহায় হয়ে পড়েছিল।

আরও পড়ুনঃ  আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

তিনি বলেন, বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। এ সময় সরকারের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকলে তিনি মন্ত্রী হিসেবে স্থানীয়দের কাছে ক্ষমা চান।

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, তার বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এখন তারেক রহমানও জাতিসংঘে ভাষণ দেবেন। তার দাবি, একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘে ভাষণ দেওয়ার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিহাস তৈরি করবে।

আরও পড়ুনঃ  জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

আপডেটের সময়: ০৫:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, “তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। কার্ডের জন্য কাউকে ঘুষ দেওয়ার দরকার নেই। এই কার্ড পর্যায়ক্রমে সবাই পাবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।”

আরও পড়ুনঃ  সিএনএ সাংবাদিককে ট্রাম্প: ‘আপনাদের এখানে থাকা উচিত নয়’

বাঁশখালীর সাম্প্রতিক বন্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের জলোচ্ছ্বাসের পর এ অঞ্চলের মানুষ বড় ধরনের কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। আকস্মিক ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় স্থানীয় মানুষ অসহায় হয়ে পড়েছিল।

আরও পড়ুনঃ  রাজধানীতে কোন রুটে বাস ভাড়া কত?

তিনি বলেন, বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। এ সময় সরকারের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকলে তিনি মন্ত্রী হিসেবে স্থানীয়দের কাছে ক্ষমা চান।

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, তার বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এখন তারেক রহমানও জাতিসংঘে ভাষণ দেবেন। তার দাবি, একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘে ভাষণ দেওয়ার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিহাস তৈরি করবে।

আরও পড়ুনঃ  নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির