ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মারিবে হুথিদের সঙ্গে সংঘর্ষে ৮০ জনের বেশি নিহত, ধ্বংস ৯ সামরিক যান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

ইয়েমেনের মারিব প্রদেশে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। প্রায় ২৪ ঘণ্টার লড়াইয়ে হুথিদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে।

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবের রাজধানী মারিব সিটির আশপাশে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হুথি গোষ্ঠীর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী।

আরও পড়ুনঃ  হেটমায়ারের সেঞ্চুরিও কাজে এল না, গায়ানাকে হারিয়ে ফাইনালে জ্যামাইকা

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।

আরও পড়ুনঃ  অপ্রতিমের প্রথম জানাজা কুবিতে, দ্বিতীয়টি গন্ধমতি ঈদগাহে

ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি জানান, সেনাবাহিনী হুথি যোদ্ধাদের আক্রমণ প্রতিহত করেছে। সংঘর্ষে হুথি বাহিনীর ৮০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন এবং অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

আল-হাতেমির দেওয়া তথ্য অনুযায়ী, লড়াই চলাকালে হুথিদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। তবে হতাহতের এসব সংখ্যা ও সামরিক ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

আরও পড়ুনঃ  সরকারের কর্মকাণ্ডের ভারেই একদিন পড়ে যেতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মারিব ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ও কৌশলগত অঞ্চল। সেখানে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। সাম্প্রতিক এই সংঘর্ষ ওই অঞ্চলের চলমান সামরিক উত্তেজনাকে আরও স্পষ্ট করেছে।

তথ্যসূত্র: আরব নিউজ ও প্রকাশিত প্রতিবেদনের তথ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২

মারিবে হুথিদের সঙ্গে সংঘর্ষে ৮০ জনের বেশি নিহত, ধ্বংস ৯ সামরিক যান

আপডেটের সময়: ০৯:২৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের মারিব প্রদেশে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। প্রায় ২৪ ঘণ্টার লড়াইয়ে হুথিদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে।

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবের রাজধানী মারিব সিটির আশপাশে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হুথি গোষ্ঠীর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী।

আরও পড়ুনঃ  ‘রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, যেখানে দরকার ফোন করে দেব’

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।

আরও পড়ুনঃ  গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি জানান, সেনাবাহিনী হুথি যোদ্ধাদের আক্রমণ প্রতিহত করেছে। সংঘর্ষে হুথি বাহিনীর ৮০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন এবং অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

আল-হাতেমির দেওয়া তথ্য অনুযায়ী, লড়াই চলাকালে হুথিদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। তবে হতাহতের এসব সংখ্যা ও সামরিক ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

আরও পড়ুনঃ  পরীক্ষার আগে কলেজছাত্রীর মৃত্যু, কোটালীপাড়ায় অপমৃত্যুর মামলা