ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগ, শিক্ষক আটক ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, আওতার বাইরে যারা মিরপুরে উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপিকে না জানানোয় বিস্মিত শফিকুর রহমান চেলসি-আর্সেনালের আগ্রহেও রোমায় থেকে গেলেন কোনে, পেছনে যে কারণ ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিরপুরে উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপিকে না জানানোয় বিস্মিত শফিকুর রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে এ ধরনের অভিযান পরিচালনার বিষয়টি তাকে বিস্মিত করেছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান জানান, মিরপুর এলাকায় ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ফুটপাতের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আরও পড়ুনঃ  এআই সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ এলাকার হোপ মার্কেট এলাকায় এ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন বলে তিনি উল্লেখ করেন। পুলিশের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষ এবং সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, মিরপুরের আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা, যেখানে জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তাই জনগণের সুবিধা-অসুবিধা সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  বিরোধীদের কর্মকাণ্ডে সতর্ক থাকার আহ্বান নজরুল ইসলাম খানের

তিনি বলেন, সংঘাতের পরিবর্তে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে।

ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে একটি অসাধু ও চাঁদাবাজ চক্র নিয়মিত চাঁদা আদায় করে ব্যবসার সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তার দাবি, দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায়ের কারণে শেষ পর্যন্ত এর আর্থিক চাপ সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে।

এ কারণে বিচ্ছিন্ন উচ্ছেদ অভিযান না চালিয়ে সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে উচ্ছেদের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  এক পাত্রেই ১ হাজার ৮০৭ গ্যালন শিম, রান্না করে বিশ্বরেকর্ড তুরস্কের

শফিকুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যা তাকে বিস্মিত করেছে। তার মতে, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করলে সমস্যার একটি কার্যকর সমাধান বের করা সম্ভব।

ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। তার ভাষ্য, সমস্যার সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিকভাবে, যাতে কাউকে অযথা ক্ষতিগ্রস্ত হতে না হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ

মিরপুরে উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপিকে না জানানোয় বিস্মিত শফিকুর রহমান

আপডেটের সময়: ০৭:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে এ ধরনের অভিযান পরিচালনার বিষয়টি তাকে বিস্মিত করেছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান জানান, মিরপুর এলাকায় ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ফুটপাতের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আরও পড়ুনঃ  বিরোধীদের কর্মকাণ্ডে সতর্ক থাকার আহ্বান নজরুল ইসলাম খানের

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ এলাকার হোপ মার্কেট এলাকায় এ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন বলে তিনি উল্লেখ করেন। পুলিশের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষ এবং সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, মিরপুরের আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা, যেখানে জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তাই জনগণের সুবিধা-অসুবিধা সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘মার্সিডিজ থাকলেও ফুটানি করি না’, ট্রল নিয়ে যা বললেন ওমর সানী

তিনি বলেন, সংঘাতের পরিবর্তে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে।

ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে একটি অসাধু ও চাঁদাবাজ চক্র নিয়মিত চাঁদা আদায় করে ব্যবসার সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তার দাবি, দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায়ের কারণে শেষ পর্যন্ত এর আর্থিক চাপ সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে।

এ কারণে বিচ্ছিন্ন উচ্ছেদ অভিযান না চালিয়ে সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে উচ্ছেদের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  আজ যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি, থাকছে বজ্রবৃষ্টির সম্ভাবনাও