ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রংপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৪৫ সময় দেখুন

বদরগঞ্জ উপজেলা-এ রিকশাচালক আরিফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বহিষ্কৃতরা হলেন— রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফিরোজ শাহ, বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মে রংপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকেও গোপাল ব্যানার্জি ও মুজাহিদুল ইসলাম সম্রাটকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ মে রংপুর আদালত-এ হাজিরা দিতে গিয়ে ‘মার্ডার ফিরোজ’ গ্রুপ ও পাঠানপাড়া এলাকার মমিনুল গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিকেলে বদরগঞ্জে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে আম্বিয়ার মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাচালক আরিফুল ইসলামের কাছে তার বাড়ির পরিচয় জানতে চাওয়া হয়। তিনি পাঠানপাড়া এলাকার বাসিন্দা জানালে তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল ইসলাম বদরগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে তিনি রিকশা চালানোর পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন।

এ ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফিরোজ শাহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গোপাল ব্যানার্জি, মুজাহিদুল ইসলাম সম্রাটসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

হাসান জাহিদ সরকার জানান, এ পর্যন্ত হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুনঃ  এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

রংপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

আপডেটের সময়: ০৭:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বদরগঞ্জ উপজেলা-এ রিকশাচালক আরিফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বহিষ্কৃতরা হলেন— রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফিরোজ শাহ, বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মে রংপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকেও গোপাল ব্যানার্জি ও মুজাহিদুল ইসলাম সম্রাটকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ মে রংপুর আদালত-এ হাজিরা দিতে গিয়ে ‘মার্ডার ফিরোজ’ গ্রুপ ও পাঠানপাড়া এলাকার মমিনুল গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিকেলে বদরগঞ্জে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে আম্বিয়ার মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাচালক আরিফুল ইসলামের কাছে তার বাড়ির পরিচয় জানতে চাওয়া হয়। তিনি পাঠানপাড়া এলাকার বাসিন্দা জানালে তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল ইসলাম বদরগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে তিনি রিকশা চালানোর পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন।

এ ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফিরোজ শাহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গোপাল ব্যানার্জি, মুজাহিদুল ইসলাম সম্রাটসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

হাসান জাহিদ সরকার জানান, এ পর্যন্ত হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুনঃ  সংস্কারে ঐকমত্য হলে আগামী অধিবেশনেই সংবিধান সংশোধন: স্পিকার