ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে পাস মাত্র ৮, ফেল ২৪ স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসার সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাঙামাটিতে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৮ সময় দেখুন

রাঙামাটির লংগদু উপজেলায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আটক দুজন হলেন বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল (৩০) ও নাছির (৩২)। ভুক্তভোগী ৩৫ বছর বয়সী ওই নারী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে অভিযুক্তরা ওই নারীকে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় করে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  বরিশালের গৌরনদীতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ইসমাইলের বাড়ি ঘেরাও করে ওই নারীকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, আটক দুই অভিযুক্তকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

রাঙামাটিতে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

আপডেটের সময়: ০৪:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বরিশালের গৌরনদীতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আটক দুজন হলেন বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল (৩০) ও নাছির (৩২)। ভুক্তভোগী ৩৫ বছর বয়সী ওই নারী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে অভিযুক্তরা ওই নারীকে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় করে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ, ১৩ পদে চাকরি পাবেন ৩৬ জন

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ইসমাইলের বাড়ি ঘেরাও করে ওই নারীকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করুন

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, আটক দুই অভিযুক্তকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।