ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

র‍্যাবের বিকল্প হলেও এমন বাহিনী দরকার: লুৎফুজ্জামান বাবর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের মতো একটি বিশেষায়িত বাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান রহমান বাবর।

তিনি বলেন, র‍্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হলেও এ ধরনের বাহিনীর কার্যক্রম দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করা জরুরি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

‘র‍্যাবের সফলতার সময় মিষ্টি বিতরণ করা হয়েছিল’

বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের প্রসঙ্গ টেনে বাবর বলেন, তারা সাম্প্রতিক ১৫ বছরের শাসনামলের বিভিন্ন বিষয়কে সামনে রাখছেন। তবে এর আগের সময়ের ঘটনাগুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

তিনি বলেন, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার পর বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার, চাঁদাবাজি দমন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় র‍্যাব কাজ করেছে। র‍্যাবের সফল অভিযানের সময় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।

‘রাজনৈতিকভাবে র‍্যাব পরিচালিত হয়নি’

বাবর বলেন, দেশের স্বার্থে র‍্যাবের মতো একটি সংগঠন অত্যন্ত প্রয়োজন। তবে এ ধরনের বাহিনীকে দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে হবে।

তার দাবি, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে রাজনৈতিকভাবে র‍্যাবকে পরিচালনা করা হয়নি।

আরও পড়ুনঃ  চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

র‍্যাব পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এ বিষয়ে কথা হয়েছিল। প্রধানমন্ত্রী তখন র‍্যাব পরিবর্তনের কথা বলেছিলেন। তবে বাবর নিজে র‍্যাব পরিবর্তনের পক্ষে ছিলেন না এবং এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছিল বলেও জানান।

‘এসআরবি গঠন প্রয়োজন হতে পারে’

র‍্যাবের পরিবর্তে এসআরবি গঠনের বিষয়ে বাবর বলেন, বর্তমান পরিস্থিতিতে হয়তো নতুন নামে এ ধরনের একটি সংগঠনের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, দেশে এখনো বিভিন্ন ধরনের বোমা হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি প্রতিবেশী একটি দেশ বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অতীতেও এমন পরিস্থিতি ছিল উল্লেখ করে দেশের নিরাপত্তার স্বার্থে র‍্যাবের মতো একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বাবর।

আরও পড়ুনঃ  পতনের পর নতুন দামে স্বর্ণ, ভরিতে কমল ২ হাজার ১৫৮ টাকা

‘স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে এসআরবি প্রয়োজন’

বিরোধীদলীয় নেতাদের আশ্বস্ত করে বাবর বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন যে দেশের জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে এসআরবি প্রয়োজন।

রাষ্ট্রের নিরাপত্তাসংক্রান্ত অনেক বিষয় প্রকাশ্যে বলা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার গভীর স্বার্থে কিছু বিষয় গোপন রাখতে হয়।

বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, এই মুহূর্তে এসআরবি গঠনের বিষয়টি অনুমোদন দিতে পারেন তারা। পরবর্তী সময়ে কোনো সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন হলে সরকার তা মূল্যায়ন করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

র‍্যাবের বিকল্প হলেও এমন বাহিনী দরকার: লুৎফুজ্জামান বাবর

আপডেটের সময়: ০৭:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের মতো একটি বিশেষায়িত বাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান রহমান বাবর।

তিনি বলেন, র‍্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হলেও এ ধরনের বাহিনীর কার্যক্রম দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করা জরুরি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

‘র‍্যাবের সফলতার সময় মিষ্টি বিতরণ করা হয়েছিল’

বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের প্রসঙ্গ টেনে বাবর বলেন, তারা সাম্প্রতিক ১৫ বছরের শাসনামলের বিভিন্ন বিষয়কে সামনে রাখছেন। তবে এর আগের সময়ের ঘটনাগুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ

তিনি বলেন, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার পর বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার, চাঁদাবাজি দমন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় র‍্যাব কাজ করেছে। র‍্যাবের সফল অভিযানের সময় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।

‘রাজনৈতিকভাবে র‍্যাব পরিচালিত হয়নি’

বাবর বলেন, দেশের স্বার্থে র‍্যাবের মতো একটি সংগঠন অত্যন্ত প্রয়োজন। তবে এ ধরনের বাহিনীকে দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে হবে।

তার দাবি, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে রাজনৈতিকভাবে র‍্যাবকে পরিচালনা করা হয়নি।

আরও পড়ুনঃ  দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

র‍্যাব পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এ বিষয়ে কথা হয়েছিল। প্রধানমন্ত্রী তখন র‍্যাব পরিবর্তনের কথা বলেছিলেন। তবে বাবর নিজে র‍্যাব পরিবর্তনের পক্ষে ছিলেন না এবং এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছিল বলেও জানান।

‘এসআরবি গঠন প্রয়োজন হতে পারে’

র‍্যাবের পরিবর্তে এসআরবি গঠনের বিষয়ে বাবর বলেন, বর্তমান পরিস্থিতিতে হয়তো নতুন নামে এ ধরনের একটি সংগঠনের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, দেশে এখনো বিভিন্ন ধরনের বোমা হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি প্রতিবেশী একটি দেশ বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অতীতেও এমন পরিস্থিতি ছিল উল্লেখ করে দেশের নিরাপত্তার স্বার্থে র‍্যাবের মতো একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বাবর।

আরও পড়ুনঃ  লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা