ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার ৭৪ পেরিয়ে ৭৫ বছরে রুনা লায়লা, জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ আলেমের যাবজ্জীবন গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার লন্ডনে নাহিদের ওপর হামলা, জামায়াত-এনসিপিকে রাশেদ খানের প্রশ্ন অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের মিরপুরে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’-এর প্রথম ব্যাচ শুরু সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৭ সময় দেখুন

সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১-২০ গ্রেড) পদে নিয়োগ বিধিমালায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিলটি শুরু হয়। কলাভবন, মলচত্বর, হলপাড়া ও শ্যাডো এলাকা ঘুরে ডাকসু ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

‘ভাইভা কোটার সুযোগ ছাত্রসমাজ দেবে না’

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল—‘দিকে দিকে খবর দে, ভাইভা কোটার কবর দে’, ‘নব্য কোটার নাম কী? ভাইভা ছাড়া আবার কী’, ‘ভাইভার নামে প্রহসন, রুখে দাও জনগণ’ এবং ‘দলীয়করণের অপর নাম, ভাইভাতে নিয়োগ দান’।

সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি দাবি করেন, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানো হলে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুনঃ  বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশের ৩ জন

সাদিক কায়েম বলেন, ‘কীভাবে মেধাকে ধ্বংস করা যায়, কীভাবে কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল করা যায়, সরকার সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।’

বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘রিটেনটা কোনোমতে পাস করো, ভাইভাতে আমরাই দেখছি’—এ ধরনের বক্তব্য থেকে দলীয় প্রভাব বিস্তারের আশঙ্কা তৈরি হচ্ছে।

তাঁর অভিযোগ, ভাইভার নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয় লোকদের জন্য ‘ভাইভা কার্ড’ তৈরি করা হচ্ছে। এর ফলে টাকা, ঘুষ, চাঁদা কিংবা পরিচয়ের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত বাতিলের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সাদিক কায়েম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এটা কি আপনার প্ল্যান?’

দলীয় নেতাদের জন্য বেকার যুবকদের সুযোগ ক্ষতিগ্রস্ত করে স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি করা হচ্ছে কি না—সে প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে ‘শত্রু’ আখ্যা দিয়ে তাঁদের উদ্যোগ বাতিল করার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের ব্যবস্থা বাতিল করা উচিত।

সরকারের সামগ্রিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা

সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, গত ছয় মাসের ‘সীমাহীন ব্যর্থতার’ কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট ও চাকরি সংকট চলছে। এক কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বেকারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এমনকি চাকরি পাওয়া ব্যক্তিদেরও ছাঁটাই করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীকে অবিলম্বে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি নিশ্চিত করতে হবে।

‘ভাইভা কোটা ফিরে আসার সুযোগ নেই’

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ভাইভার নম্বর বাড়ানোর নামে কোনো ধরনের ‘ভাইভা কোটা’ ফিরে আসার সুযোগ ছাত্রসমাজ দেবে না।

আরও পড়ুনঃ  গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের

তিনি বলেন, সরকারি চাকরিতে দলীয়করণ বা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরির চেষ্টা করা হলে ছাত্রসমাজ তা প্রতিহত করবে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, একের পর এক বিভিন্ন ইস্যু তৈরি করে ছাত্রসমাজকে ব্যস্ত রাখা হচ্ছে, যাতে সরকারের ব্যর্থতার দায় আড়াল করা যায়।

বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব সমাধান না করে ভাইভার নম্বর বাড়ানোর মাধ্যমে নতুন বৈষম্য তৈরির চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না।

কর্মসূচিতে ডাকসুর নেতারা

বিক্ষোভ ও সমাবেশে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলামসহ ডাকসুর অন্যান্য নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

আপডেটের সময়: ০৮:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১-২০ গ্রেড) পদে নিয়োগ বিধিমালায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিলটি শুরু হয়। কলাভবন, মলচত্বর, হলপাড়া ও শ্যাডো এলাকা ঘুরে ডাকসু ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

‘ভাইভা কোটার সুযোগ ছাত্রসমাজ দেবে না’

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল—‘দিকে দিকে খবর দে, ভাইভা কোটার কবর দে’, ‘নব্য কোটার নাম কী? ভাইভা ছাড়া আবার কী’, ‘ভাইভার নামে প্রহসন, রুখে দাও জনগণ’ এবং ‘দলীয়করণের অপর নাম, ভাইভাতে নিয়োগ দান’।

সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি দাবি করেন, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানো হলে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সাদিক কায়েম বলেন, ‘কীভাবে মেধাকে ধ্বংস করা যায়, কীভাবে কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল করা যায়, সরকার সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।’

বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘রিটেনটা কোনোমতে পাস করো, ভাইভাতে আমরাই দেখছি’—এ ধরনের বক্তব্য থেকে দলীয় প্রভাব বিস্তারের আশঙ্কা তৈরি হচ্ছে।

তাঁর অভিযোগ, ভাইভার নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয় লোকদের জন্য ‘ভাইভা কার্ড’ তৈরি করা হচ্ছে। এর ফলে টাকা, ঘুষ, চাঁদা কিংবা পরিচয়ের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত বাতিলের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সাদিক কায়েম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এটা কি আপনার প্ল্যান?’

দলীয় নেতাদের জন্য বেকার যুবকদের সুযোগ ক্ষতিগ্রস্ত করে স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি করা হচ্ছে কি না—সে প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে ‘শত্রু’ আখ্যা দিয়ে তাঁদের উদ্যোগ বাতিল করার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের ব্যবস্থা বাতিল করা উচিত।

সরকারের সামগ্রিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা

সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, গত ছয় মাসের ‘সীমাহীন ব্যর্থতার’ কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট ও চাকরি সংকট চলছে। এক কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বেকারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এমনকি চাকরি পাওয়া ব্যক্তিদেরও ছাঁটাই করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীকে অবিলম্বে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি নিশ্চিত করতে হবে।

‘ভাইভা কোটা ফিরে আসার সুযোগ নেই’

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ভাইভার নম্বর বাড়ানোর নামে কোনো ধরনের ‘ভাইভা কোটা’ ফিরে আসার সুযোগ ছাত্রসমাজ দেবে না।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে আসিফের দুই পোস্ট, ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’