ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ রাতেই ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী চিনিতে লোকসান, অ্যালকোহলে বাজিমাত—কেরুর মুনাফা ছাড়াল ১৬৫ কোটি টাকা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংকটের মধ্যেও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করছে সরকার: রিজভী

দেশের নানা সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের বর্তমান সংকটের পেছনে প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব রয়েছে। বিভিন্ন দেশে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের গ্যাস ও এলএনজি সরবরাহ ব্যবস্থায়।
তিনি জানান, কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। কোথাও কোথাও গ্যাস সংকটের কারণে কলকারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়েছে।
তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে জানিয়ে রিজভী বলেন, মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে যে ত্রুটি দেখা দিয়েছিল, তা ইতোমধ্যে পুরোপুরি ঠিক করা হয়েছে। এলএনজিবাহী কার্গোও দেশে পৌঁছেছে এবং সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ ধীরে ধীরে বেড়েছে বলে জানান তিনি। একই সঙ্গে লোডশেডিংয়ের মাত্রাও অনেকটা কমে এসেছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও বলেন, বিভিন্ন সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমেও সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়েই সরকারি কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  ১৩ বছর পর রিয়ালে ফিরলেন মরিনহো, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

সংকটের মধ্যেও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করছে সরকার: রিজভী

আপডেটের সময়: ০১:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

দেশের নানা সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের বর্তমান সংকটের পেছনে প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব রয়েছে। বিভিন্ন দেশে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের গ্যাস ও এলএনজি সরবরাহ ব্যবস্থায়।
তিনি জানান, কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। কোথাও কোথাও গ্যাস সংকটের কারণে কলকারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়েছে।
তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে জানিয়ে রিজভী বলেন, মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে যে ত্রুটি দেখা দিয়েছিল, তা ইতোমধ্যে পুরোপুরি ঠিক করা হয়েছে। এলএনজিবাহী কার্গোও দেশে পৌঁছেছে এবং সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ ধীরে ধীরে বেড়েছে বলে জানান তিনি। একই সঙ্গে লোডশেডিংয়ের মাত্রাও অনেকটা কমে এসেছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও বলেন, বিভিন্ন সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমেও সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়েই সরকারি কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৮ জন