ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৮ সময় দেখুন

খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের চালক (লোকোমোটিভ মাস্টার) মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে হঠাৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। প্রায় এক ঘণ্টা চালক অনুপস্থিত থাকায় নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ট্রেনটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। নিয়ম অনুযায়ী দুই মিনিটের যাত্রাবিরতি শেষে ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলেও চালক ইঞ্জিনে না থাকায় ট্রেনটি আর ছেড়ে যেতে পারেনি।

আরও পড়ুনঃ  প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেও কেন যাত্রা শুরু হচ্ছে না—এ বিষয়ে শুরুতে কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। ভ্যাপসা গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেক যাত্রী কারণ জানতে স্টেশন মাস্টারের কক্ষে গেলেও সেখানে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাননি বলে অভিযোগ করেন।

এ ঘটনায় স্টেশনে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে ট্রেনের মাইকে যাত্রীদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়। অবশেষে এক ঘণ্টারও বেশি সময় পর চালক ফিরে এলে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা পুনরায় শুরু করে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনের প্রচারণায় নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান

সাগরদাঁড়ী এক্সপ্রেসের গার্ড শফিকুল ইসলাম জানান, খুলনা থেকে ট্রেনটি যথাসময়ে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছেছিল। ছাড়ার ক্লিয়ারেন্স পাওয়ার পরও ট্রেন না চলায় খোঁজ নিয়ে জানা যায়, চালক ইঞ্জিনে নেই। তবে তিনি কেন ট্রেন ছেড়ে চলে গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

আরও পড়ুনঃ  এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান আলী বলেন, নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু চালক ইঞ্জিনে না থাকায় তাকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। প্রায় এক ঘণ্টা পর তিনি ফিরে আসলে ট্রেনটি পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

চালক কেন দায়িত্বে থাকা অবস্থায় ট্রেন রেখে চলে গিয়েছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস

আপডেটের সময়: ১০:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের চালক (লোকোমোটিভ মাস্টার) মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে হঠাৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। প্রায় এক ঘণ্টা চালক অনুপস্থিত থাকায় নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ট্রেনটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। নিয়ম অনুযায়ী দুই মিনিটের যাত্রাবিরতি শেষে ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলেও চালক ইঞ্জিনে না থাকায় ট্রেনটি আর ছেড়ে যেতে পারেনি।

আরও পড়ুনঃ  তিন সপ্তাহ পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেও কেন যাত্রা শুরু হচ্ছে না—এ বিষয়ে শুরুতে কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। ভ্যাপসা গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেক যাত্রী কারণ জানতে স্টেশন মাস্টারের কক্ষে গেলেও সেখানে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাননি বলে অভিযোগ করেন।

এ ঘটনায় স্টেশনে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে ট্রেনের মাইকে যাত্রীদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়। অবশেষে এক ঘণ্টারও বেশি সময় পর চালক ফিরে এলে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা পুনরায় শুরু করে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী

সাগরদাঁড়ী এক্সপ্রেসের গার্ড শফিকুল ইসলাম জানান, খুলনা থেকে ট্রেনটি যথাসময়ে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছেছিল। ছাড়ার ক্লিয়ারেন্স পাওয়ার পরও ট্রেন না চলায় খোঁজ নিয়ে জানা যায়, চালক ইঞ্জিনে নেই। তবে তিনি কেন ট্রেন ছেড়ে চলে গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল