ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার ‘তারেক জিয়া নন, তিনি আরেক জিয়া’: চিফ হুইপ নূরুল ইসলাম মণি ফ্লিকের চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল ‘সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির অভিযোগ গঠন শুনানি আজ এক অনলাইন পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, জানালেন বাণিজ্যমন্ত্রী ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০ পূজার লম্বা ছুটিতে কাপ্তাইয়ে প্রতিদিন ১০ হাজার পর্যটকের সমাগমের আশা ঢাকা-১৫ আসনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময় চট্টগ্রাম বন্দরে ৩২৩ টিইইউ বিপজ্জনক রাসায়নিক, বৈরুতের মতো দুর্ঘটনার শঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অভিজিৎ মুক্তি পেলেও কারাগারে সিজেপির দুই নেতা, আজ জামিনের সিদ্ধান্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

ভারতের দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেপ্তার ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির আবেদন করা হয়েছে। তাঁদের জামিনদারদের কাগজপত্র জমা দিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন দলটির আইনজীবীরা। রোববার (১৮ অক্টোবর) দুপুরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইনজীবীদের দাবি, আটকের দিন জামিনদার উপস্থিত না থাকায় সৌরভ ও আশুতোষকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশ তাঁদের জামিনদারদের দেওয়া তথ্য যাচাই করছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১১৮১

গত বুধবার সৌরভ দাস ও আশুতোষ রানকাকে পাঁচ দিনের জন্য তিহার কারাগারে পাঠানো হয়। পুলিশের অভিযোগ, তাঁরা শান্তি রক্ষার মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন এবং যন্তর মন্তরে অনধিকার প্রবেশ করেছেন। সম্প্রতি দিল্লির এই স্থানটিকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানগুলোর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

তাঁদের সঙ্গে আটক হওয়া অজিঙ্কা শিন্ডেকে শান্তি রক্ষার মুচলেকায় স্বাক্ষর করার পর ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কক্সবাজারের রিসোর্টে আগুন: নিহত ১০, একই পরিবারের ৬ জন

পুলিশের ভাষ্য, বারবার নিয়ম ভঙ্গ, জনশান্তি বিঘ্নিত করা কিংবা অন্যদের উসকে দেওয়ার আশঙ্কায় সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে একটি বিক্ষোভের সময় আটকের পর তাঁরা এক বছরের জন্য শান্তি বজায় রাখার মুচলেকায় স্বাক্ষর করেছিলেন।

এদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, আশুতোষ ও সৌরভের অপরাধ কী—যন্তর মন্তরে ভারতের জাতীয় পতাকা ওড়ানো?

আরও পড়ুনঃ  শনিবার খোলা থাকবে ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর

প্রতিবেদন অনুযায়ী, নতুন করে শান্তি রক্ষার মুচলেকায় স্বাক্ষর করার পর শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পেয়েছেন অভিজিৎ দীপকে। শনিবার (১৭ অক্টোবর) দিল্লি পুলিশ তাঁকে মুক্তি দেয়।

এর আগে শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে দলের ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ঝান্ডেওয়ালানে নিজের বাসভবনের কাছ থেকে তাঁকে আটক করা হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অভিজিৎ মুক্তি পেলেও কারাগারে সিজেপির দুই নেতা, আজ জামিনের সিদ্ধান্ত

আপডেটের সময়: ০৮:০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ভারতের দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেপ্তার ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির আবেদন করা হয়েছে। তাঁদের জামিনদারদের কাগজপত্র জমা দিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন দলটির আইনজীবীরা। রোববার (১৮ অক্টোবর) দুপুরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইনজীবীদের দাবি, আটকের দিন জামিনদার উপস্থিত না থাকায় সৌরভ ও আশুতোষকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশ তাঁদের জামিনদারদের দেওয়া তথ্য যাচাই করছে।

আরও পড়ুনঃ  ৩৪২ কোটি টাকার কেনাকাটা নিয়ে প্রশ্ন তুলে সরকারের সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ

গত বুধবার সৌরভ দাস ও আশুতোষ রানকাকে পাঁচ দিনের জন্য তিহার কারাগারে পাঠানো হয়। পুলিশের অভিযোগ, তাঁরা শান্তি রক্ষার মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন এবং যন্তর মন্তরে অনধিকার প্রবেশ করেছেন। সম্প্রতি দিল্লির এই স্থানটিকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানগুলোর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

তাঁদের সঙ্গে আটক হওয়া অজিঙ্কা শিন্ডেকে শান্তি রক্ষার মুচলেকায় স্বাক্ষর করার পর ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সামাজিক মাধ্যমে ঐশ্বরিয়া রাই কাকে অনুসরণ করেন?

পুলিশের ভাষ্য, বারবার নিয়ম ভঙ্গ, জনশান্তি বিঘ্নিত করা কিংবা অন্যদের উসকে দেওয়ার আশঙ্কায় সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে একটি বিক্ষোভের সময় আটকের পর তাঁরা এক বছরের জন্য শান্তি বজায় রাখার মুচলেকায় স্বাক্ষর করেছিলেন।

এদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, আশুতোষ ও সৌরভের অপরাধ কী—যন্তর মন্তরে ভারতের জাতীয় পতাকা ওড়ানো?

আরও পড়ুনঃ  ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন