বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ভক্ত-অনুরাগী ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা ব্যাপক। শুধু ইনস্টাগ্রামেই তাঁর অনুসারীর সংখ্যা প্রায় দেড় কোটি। তবে সামাজিক মাধ্যমে নিজে কাকে অনুসরণ করেন, তা নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে।
জানা গেছে, ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া রাই বচ্চন মাত্র একজনকে অনুসরণ করেন। তিনি হলেন অভিনেত্রীর স্বামী অভিষেক বচ্চন।
অন্যদিকে, অভিষেক বচ্চনের অনুসরণ করা অ্যাকাউন্টের সংখ্যা ৩২৯টি। তাঁর অনুসরণ তালিকায় রয়েছেন স্ত্রী ঐশ্বরিয়া, বাবা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও আলিয়া ভাটের মতো তারকারা।
ঐশ্বরিয়া রাই বচ্চন ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’-এর মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন। একই বছর ‘অউর প্যায়ার হো গয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে তাঁর যাত্রা শুরু হয়।
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া। তাঁদের একমাত্র কন্যাসন্তানের নাম আরাধ্যা।
সূত্র: দৈনিক যুগান্তর
প্রতিবেদকের নাম 




















