ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি-আইবিএর সঙ্গে বৈঠক ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত, সাত বছরেও চালু হয়নি রংপুরের শিশু হাসপাতাল অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা ২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন সড়কের পাশে প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া রাড্ডা ক্লিনিকের ঘটনায় আইনি পদক্ষেপে কঠোর শাস্তির দাবি শফিকুর রহমানের ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট, থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যে ধারণা তৈরি হচ্ছে, তা সঠিক নয়। তার দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুনঃ  মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। যারা এসব অপকর্মে জড়িত, তাদের কোনো দল নেই বলে মন্তব্য করে তিনি বলেন, তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  এক সময় আমার গরিব ছেলে পছন্দ ছিল: প্রভা

দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, বর্তমানে মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি রয়েছে।

তিনি জানান, এবারের দুর্গাপূজায় সরকারের বরাদ্দও বাড়ানো হয়েছে। গতবারের ৪ কোটি টাকার তুলনায় এবার পূজার বাজেট বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এ ছাড়া এবার সারা দেশে পূজামণ্ডপের সংখ্যাও গতবারের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেড়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এবারের দুর্গাপূজার ছুটি দুই দিন থেকে বাড়িয়ে তিন দিন করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ মানুষ মোট পাঁচ দিনের ছুটি পাবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০২:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যে ধারণা তৈরি হচ্ছে, তা সঠিক নয়। তার দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। যারা এসব অপকর্মে জড়িত, তাদের কোনো দল নেই বলে মন্তব্য করে তিনি বলেন, তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’: পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল