ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম স্পারসোর চলমান কার্যক্রম, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

আরও পড়ুনঃ  যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে

পরে প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মহাকাশ গবেষণা, উপগ্রহ প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যাতে এটি জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন এবং গবেষণায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  জলপ্রপাতে গোসল করে পুরোনো স্বপ্ন পূরণ করলেন জর্জিনা

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় অবৈধ সীসা তৈরির কারখানায় ২ লাখ টাকা জরিমানা, বন্ধ কার্যক্রম

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি, রিমোট সেন্সিং এবং মহাকাশভিত্তিক গবেষণা ও প্রযুক্তির উন্নয়ন এবং প্রয়োগে কাজ করে যাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ১২:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম স্পারসোর চলমান কার্যক্রম, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধের প্রস্তাব

পরে প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মহাকাশ গবেষণা, উপগ্রহ প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যাতে এটি জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন এবং গবেষণায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  জলপ্রপাতে গোসল করে পুরোনো স্বপ্ন পূরণ করলেন জর্জিনা

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন