ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা গাজীপুরে পোশাক কারখানার আগুন ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে বিচারপতিদের সম্পদের হিসাব প্রকাশে এখনো নেই বাধ্যতামূলক আইন ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদা, প্রকাশ হলো ছবি দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোথাও টানা ১৬ দিন ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে আসছে লটারি ব্যবস্থা ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি গোলাম পরওয়ারের গেইলের ১৭৫ পেরিয়ে ইতিহাস প্রিটোরিয়াসের, ২০ বছরেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড আখতারুজ্জামান জামায়াতের ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’: আবু হানিফ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আদালতে আসাদুজ্জামান খানের ভগ্নিপতি বললেন, ‘আমি ছাত্রশিবির করতাম’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নিপতি ও কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদ লতিফ ভূঁইয়া কামাল দাবি করেছেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; বরং ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানিতে এ দাবি করেন তিনি।

আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় লতিফ ভূঁইয়া বলেন, ‘আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর আমি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আমি।’

আরও পড়ুনঃ  ফেনীতে প্রধানমন্ত্রী: ‘স্বৈরাচার ও গুপ্ত আবার একসঙ্গে হয়েছে’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে, তখন তার বিরুদ্ধে দুটি মামলা করি। তার সঙ্গে যদি আমার ভালো সম্পর্ক থাকত, তাহলে কেন তার বাসায় যেতাম না।’

লতিফ ভূঁইয়ার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় শামিম মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান।

এর আগে দুই মামলায় জামিন পেয়েছিলেন লতিফ ভূঁইয়া। তার আইনজীবী সাইফুল ইসলাম সোহাগ আদালতে বলেন, এক বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। দুই মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকতেই নতুন করে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  সেতু নেই, বাঁশের চাটাই-ভেলায় খাল পার ৫ হাজার মানুষের

আইনজীবীর দাবি, ঘটনাটি ২০২৪ সালের ১৯ জুলাইয়ের হলেও মামলা হয়েছে ২০২৫ সালে। এরপর ২০২৬ সালে এসে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। জামিন ঠেকাতেই তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বলেন, লতিফ ভূঁইয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস ছিলেন এবং জুলাই আন্দোলন দমনে অর্থায়ন করেছেন। মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  গেইলের ১৭৫ পেরিয়ে ইতিহাস প্রিটোরিয়াসের, ২০ বছরেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড

শুনানি শেষে আদালত লতিফ ভূঁইয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ভাটারা থানার একশ ফুট এলাকা থেকে আন্দোলনকারীরা শাহবাগের দিকে যাওয়ার সময় তাদের ওপর হামলা ও গুলি চালানো হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। আন্দোলনকারীদের উদ্ধার করতে গেলে শামিম মিয়ার বুক, ঠোঁট, গাল ও মাথায় গুলি লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি ভাটারা থানায় মামলা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

আদালতে আসাদুজ্জামান খানের ভগ্নিপতি বললেন, ‘আমি ছাত্রশিবির করতাম’

আপডেটের সময়: ১১:০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নিপতি ও কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদ লতিফ ভূঁইয়া কামাল দাবি করেছেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; বরং ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানিতে এ দাবি করেন তিনি।

আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় লতিফ ভূঁইয়া বলেন, ‘আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর আমি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আমি।’

আরও পড়ুনঃ  অন্য দেশের ভূরাজনৈতিক খেলায় ‘দাবার বোর্ড’ হতে চায় না বাংলাদেশ: শামা ওবায়েদ

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে, তখন তার বিরুদ্ধে দুটি মামলা করি। তার সঙ্গে যদি আমার ভালো সম্পর্ক থাকত, তাহলে কেন তার বাসায় যেতাম না।’

লতিফ ভূঁইয়ার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় শামিম মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান।

এর আগে দুই মামলায় জামিন পেয়েছিলেন লতিফ ভূঁইয়া। তার আইনজীবী সাইফুল ইসলাম সোহাগ আদালতে বলেন, এক বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। দুই মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকতেই নতুন করে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

আইনজীবীর দাবি, ঘটনাটি ২০২৪ সালের ১৯ জুলাইয়ের হলেও মামলা হয়েছে ২০২৫ সালে। এরপর ২০২৬ সালে এসে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। জামিন ঠেকাতেই তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বলেন, লতিফ ভূঁইয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস ছিলেন এবং জুলাই আন্দোলন দমনে অর্থায়ন করেছেন। মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’