ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সেনা বেড়ে ৭৩ ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াতকে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ’: রাশেদ খাঁন আকিকার গোশত রান্না করে খাওয়ানো কেন উত্তম খুলনায় নারীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক এশিয়ান গেমসে জয়হীন, তবুও ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে মধ্যস্থতা, তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নির্ধারিত সময়ে বায়োমেট্রিক না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে ভোটার নিবন্ধনের আবেদন আলুর দামে ধস, কেজিতে ১৪–১৬ টাকা লোকসানের শঙ্কায় রংপুরের কৃষক এক ক্লিকেই ৩৯ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ: জামায়াত আমির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইশরাকের হাতে অস্ত্র না থাকলেই ভালো হতো, অভিযানের উদ্দেশ্য নিয়ে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর মতে, অভিযানের সময় ইশরাকের হাতে অস্ত্র না থাকলেই ভালো হতো। তবে মাদকবিরোধী কার্যক্রমের উদ্দেশ্যকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান।

ইশরাকের অভিযানের উদ্দেশ্য নিয়ে যা বললেন জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, মাদক ব্যক্তি ও সমাজ—উভয়ের জন্য ক্ষতিকর। এ পরিস্থিতিতে ইশরাক হোসেন যে পদক্ষেপ নিয়েছেন, তার উদ্দেশ্যকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। অভিযানের সময় পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  ফ্লিকের চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল

তবে ইশরাকের হাতে অস্ত্র থাকার বিষয়টি এড়িয়ে গেলে ভালো হতো বলে মন্তব্য করেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, ইশরাক হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই কাজটি করেছেন। কিন্তু কোনো ব্যক্তি ভালো উদ্দেশ্যে কোনো কাজ করলেও সেই কাজের পদ্ধতি সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে যায় না। এ ধরনের ঘটনা অন্যরা দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বিতর্কের মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়েন ইশরাক

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সম্প্রতি পুরান ঢাকার গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন। অভিযানের সময় তাঁর হাতে পিস্তল থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযানে তাঁর সহযোগীদের হাতেও অস্ত্র দেখা যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুনঃ  এক ক্লিকেই ৩৯ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে ইশরাক জানান, তাঁর নামে দুটি বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। নিরাপত্তার স্বার্থে তিনি সাময়িকভাবে অস্ত্রটি হাতে রেখেছিলেন বলে ব্যাখ্যা দেন। একই সঙ্গে তিনি বলেন, তাঁর কর্মকাণ্ডের কারণে সরকার বা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হোক, তা তিনি চান না। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

প্রতিমন্ত্রীর দায়িত্বে না থাকলেও সাধারণ নাগরিক ও দলীয় কর্মী হিসেবে এলাকাকে মাদকমুক্ত করার সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূলের ওপর জোর জামায়াত আমিরের

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। তবে তাঁদের লক্ষ্য শুধু মাদক নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়; তাঁরা মাদক নির্মূল করতে চান।

এ লক্ষ্য অর্জনে আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সেনা বেড়ে ৭৩

ইশরাকের হাতে অস্ত্র না থাকলেই ভালো হতো, অভিযানের উদ্দেশ্য নিয়ে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির

আপডেটের সময়: ০৫:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর মতে, অভিযানের সময় ইশরাকের হাতে অস্ত্র না থাকলেই ভালো হতো। তবে মাদকবিরোধী কার্যক্রমের উদ্দেশ্যকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান।

ইশরাকের অভিযানের উদ্দেশ্য নিয়ে যা বললেন জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, মাদক ব্যক্তি ও সমাজ—উভয়ের জন্য ক্ষতিকর। এ পরিস্থিতিতে ইশরাক হোসেন যে পদক্ষেপ নিয়েছেন, তার উদ্দেশ্যকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। অভিযানের সময় পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  কাবার কাছে নারীকে ধাক্কা দেওয়ার ভাইরাল ভিডিওটি বাংলাদেশিদের মৃত্যুদণ্ডের নয়

তবে ইশরাকের হাতে অস্ত্র থাকার বিষয়টি এড়িয়ে গেলে ভালো হতো বলে মন্তব্য করেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, ইশরাক হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই কাজটি করেছেন। কিন্তু কোনো ব্যক্তি ভালো উদ্দেশ্যে কোনো কাজ করলেও সেই কাজের পদ্ধতি সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে যায় না। এ ধরনের ঘটনা অন্যরা দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বিতর্কের মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়েন ইশরাক

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সম্প্রতি পুরান ঢাকার গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন। অভিযানের সময় তাঁর হাতে পিস্তল থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযানে তাঁর সহযোগীদের হাতেও অস্ত্র দেখা যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুনঃ  জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে ইশরাক জানান, তাঁর নামে দুটি বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। নিরাপত্তার স্বার্থে তিনি সাময়িকভাবে অস্ত্রটি হাতে রেখেছিলেন বলে ব্যাখ্যা দেন। একই সঙ্গে তিনি বলেন, তাঁর কর্মকাণ্ডের কারণে সরকার বা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হোক, তা তিনি চান না। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ  আজ স্বাভাবিক সময়েই চলবে ব্যাংক লেনদেন, এরপর টানা ৫ দিন বন্ধ