ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬ কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ রাজধানীতে এডিশনাল ডিআইজির ভাড়া দেওয়া বাসায় ডিবির অভিযান, আটক ৮৪ রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন, ১০ লাখ টাকার চেক দিলেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী টোকিওতে ২৭ অক্টোবর তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন জাপানের প্রধানমন্ত্রী বগুড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ মূল্যস্ফীতির শঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম আর্সেনালের বিপক্ষে খেলবেন নয়ার? চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বায়ার্ন কারাগারে থেকেও বলিউডে হামলা-হুমকির অভিযোগ, কে এই লরেন্স বিষ্ণোই?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক ক্লিকেই ৩৯ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৭ সময় দেখুন

রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশনায় কার্যক্রম শুরু হওয়ার পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে অর্থ জমা হয়। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে অর্থ জমার খবরও পান তাঁরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভার মঞ্চে বসে ল্যাপটপের বাটন চেপে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রথম পর্বে তারেক রহমান বলেন, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। পরে দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।

আরও পড়ুনঃ  ১২ বছর পর চালু হলো চীন-উত্তর কোরিয়াকে সংযুক্তকারী সেতু

প্রণোদনা বিতরণ শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতারা বক্তব্য দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে যান তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোর কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হয়। ফলে নগরের গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি বাদ দিয়ে সরাসরি জনসভাস্থলে যান তিনি। বিকেল সাড়ে ৩টার দিকে মাদরাসা মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: কোন বিভাগে ফরম পূরণে কত টাকা লাগবে

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিমানবন্দর থেকে তাঁর যাত্রাপথের বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রং করার কাজ করা হয়। দেয়ালে আঁকা হয় চিত্র, মেরামত করা হয় ড্রেন। যাত্রাপথ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ফুটপাত থেকে হকারদেরও সরিয়ে দেওয়া হয়।

জনসভার জন্য ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্মাণ করা হয় বড় মঞ্চ। মাঠের উঁচু-নিচু অংশ সমান করার কাজও করা হয়। গত কয়েক দিন বিএনপির নেতাকর্মীরা মাঠে উপস্থিত থেকে প্রস্তুতিমূলক কার্যক্রম তদারক করেন।

জনসভা বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তাঁরা জনসভাস্থলে আসেন। দুপুর আড়াইটার মধ্যেই নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যায়। দুপুর থেকে মঞ্চে বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, ২০২৯ সালের মধ্যে নতুন ভবনে অফিস শুরুর লক্ষ্য

রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে তিনি রংপুরে রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অপেক্ষা করেন হাজারো মানুষ। সড়কের বিভিন্ন স্থানে পতাকা হাতে মানুষের উপস্থিতি ও নেতাকর্মীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

এক ক্লিকেই ৩৯ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৫:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশনায় কার্যক্রম শুরু হওয়ার পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে অর্থ জমা হয়। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে অর্থ জমার খবরও পান তাঁরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভার মঞ্চে বসে ল্যাপটপের বাটন চেপে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রথম পর্বে তারেক রহমান বলেন, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। পরে দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: কোন বিভাগে ফরম পূরণে কত টাকা লাগবে

প্রণোদনা বিতরণ শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতারা বক্তব্য দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে যান তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোর কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হয়। ফলে নগরের গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি বাদ দিয়ে সরাসরি জনসভাস্থলে যান তিনি। বিকেল সাড়ে ৩টার দিকে মাদরাসা মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা, সামনের নম্বরপ্লেট লাগানোর শেষ সময় ১৫ নভেম্বর

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিমানবন্দর থেকে তাঁর যাত্রাপথের বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রং করার কাজ করা হয়। দেয়ালে আঁকা হয় চিত্র, মেরামত করা হয় ড্রেন। যাত্রাপথ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ফুটপাত থেকে হকারদেরও সরিয়ে দেওয়া হয়।

জনসভার জন্য ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্মাণ করা হয় বড় মঞ্চ। মাঠের উঁচু-নিচু অংশ সমান করার কাজও করা হয়। গত কয়েক দিন বিএনপির নেতাকর্মীরা মাঠে উপস্থিত থেকে প্রস্তুতিমূলক কার্যক্রম তদারক করেন।

জনসভা বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তাঁরা জনসভাস্থলে আসেন। দুপুর আড়াইটার মধ্যেই নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যায়। দুপুর থেকে মঞ্চে বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারের রিসোর্টে আগুনে , তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত