ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে আমাজনের বন উজাড়

ব্রাজিলে ২০২৬ সালের প্রথমার্ধে আমাজন বনাঞ্চলে বন উজাড়ের হার গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্রাজিলীয় আমাজনে প্রায় ১ হাজার ২৯৫ বর্গকিলোমিটার বনভূমি উজাড় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ কম।

আরও পড়ুনঃ  ‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’— ট্রাম্প

ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউট (আইএনপিই) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ সালের পর এবারই প্রথম বন উজাড়ের হার এতটা কমেছে। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পরিবেশ সংরক্ষণ উদ্যোগের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে।

২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শাসনামলে আমাজনে বন উজাড় ভয়াবহ আকার ধারণ করেছিল। সে সময় নিউইয়র্ক শহরের আয়তনের প্রায় ১৩ গুণ বড় এলাকা বন উজাড় করা হয়। সমালোচকদের মতে, খনিজ উত্তোলন ও উন্নয়নকেন্দ্রিক নীতির কারণে পরিবেশের ক্ষতি এবং আদিবাসীদের অধিকার হুমকির মুখে পড়ে।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে আজ ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর

২০২২ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর লুলা ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ক্ষমতায় ফেরার প্রথম বছরেই বন উজাড়ের হার প্রায় অর্ধেকে নেমে আসে এবং এরপর থেকে তা ধারাবাহিকভাবে কমছে।

আরও পড়ুনঃ  পদত্যাগের পর সংসদে উষ্ণ অভ্যর্থনা পেলেন ধর্মেন্দ্র প্রধান, বিজেপি এমপিদের স্লোগান

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টিবন আমাজন বিপুল পরিমাণ কার্বন শোষণ করে বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বন উজাড়ের হার কমে আসাকে পরিবেশ ও জলবায়ুর জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে আমাজনের বন উজাড়

আপডেটের সময়: ০৯:৩৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ব্রাজিলে ২০২৬ সালের প্রথমার্ধে আমাজন বনাঞ্চলে বন উজাড়ের হার গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্রাজিলীয় আমাজনে প্রায় ১ হাজার ২৯৫ বর্গকিলোমিটার বনভূমি উজাড় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ কম।

আরও পড়ুনঃ  মোদি সরকারের পতনের ডাক রাহুলের, শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা

ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউট (আইএনপিই) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ সালের পর এবারই প্রথম বন উজাড়ের হার এতটা কমেছে। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পরিবেশ সংরক্ষণ উদ্যোগের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে।

২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শাসনামলে আমাজনে বন উজাড় ভয়াবহ আকার ধারণ করেছিল। সে সময় নিউইয়র্ক শহরের আয়তনের প্রায় ১৩ গুণ বড় এলাকা বন উজাড় করা হয়। সমালোচকদের মতে, খনিজ উত্তোলন ও উন্নয়নকেন্দ্রিক নীতির কারণে পরিবেশের ক্ষতি এবং আদিবাসীদের অধিকার হুমকির মুখে পড়ে।

আরও পড়ুনঃ  গাজায় হামাসের ড্রোন ইউনিটের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের

২০২২ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর লুলা ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ক্ষমতায় ফেরার প্রথম বছরেই বন উজাড়ের হার প্রায় অর্ধেকে নেমে আসে এবং এরপর থেকে তা ধারাবাহিকভাবে কমছে।

আরও পড়ুনঃ  পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী