ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন রাজস্ব আয়ে নতুন রেকর্ড মোংলা সমুদ্রবন্দরের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সরকারি কেনাকাটায় বদল, শিথিল হলো অভিজ্ঞতা ও টার্নওভারের শর্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এনআইডি ও মোবাইলের তথ্যের ভুলে আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, জন্মতারিখ কিংবা নিবন্ধিত মোবাইল নম্বরে সামান্য অমিল থাকলেও পে ফিক্সেশনের প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস++-এর মাধ্যমে সম্পন্ন হবে। নন-গেজেটেড কর্মচারীদের এনআইডি নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে।

বিদেশে অবস্থানরত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আইবাস++-এ নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম

কোনো কর্মচারীর এনআইডি না থাকলে পে ফিক্সেশনের আগে তাকে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে। একইভাবে চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের সঙ্গে এনআইডিতে থাকা জন্মতারিখের অমিল থাকলে পে ফিক্সেশনের আগে এনআইডির তথ্য সংশোধন করতে হবে।

এ কারণে নতুন বেতন নির্ধারণের আগে নিজের এনআইডি, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরের তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে পে ফিক্সেশনের প্রক্রিয়া কিছুটা ভিন্ন। তারা আইবাস++-এর নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পে ফিক্সেশন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ  ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ

নির্ধারিত ছকে তথ্য পূরণের পর সাবমিট করার আগেই সিস্টেমে সংশ্লিষ্ট কর্মচারীর নতুন নির্ধারণযোগ্য মূল বেতন প্রদর্শিত হবে। তথ্য সাবমিট হলে নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে। এরপর তথ্য সংশ্লিষ্ট ডিডিওর কাছে যাবে।

ডিডিও প্রয়োজনীয় যাচাই শেষে বেতন নির্ধারণী বিবরণী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। হিসাবরক্ষণ কর্মকর্তা অনলাইনে তথ্য যাচাই করে অনুমোদন দিলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ভেরিফিকেশন নম্বর তৈরি হবে।

এ প্রক্রিয়ায় ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না। তবে সার্ভিস বইয়ে ভেরিফিকেশন নম্বর ও নির্ধারিত বেতন লিপিবদ্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাক্ষর করতে হবে। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে অডিট রেজিস্টারের মানি কলামেও নির্ধারিত বেতন ও ভেরিফিকেশন নম্বর লিপিবদ্ধ করার বিধান রয়েছে।

আরও পড়ুনঃ  সৌদিকে এফ-৩৫ বিক্রির অনুমোদন, ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্রুত ও স্বচ্ছভাবে অভিন্ন নিয়মে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের লক্ষ্যেই অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে ব্যক্তিগত তথ্যের ভুল বা অসামঞ্জস্য থাকলে পরবর্তী যাচাইয়ের সময় তা সংশোধনের প্রয়োজন হতে পারে।

অনলাইন পে ফিক্সেশনের বিস্তারিত নির্দেশিকা আইবাস++ লগইন পেজ, অর্থ বিভাগের ওয়েবসাইট, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট এবং পে ফিক্সেশন ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

এনআইডি ও মোবাইলের তথ্যের ভুলে আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন

আপডেটের সময়: ১০:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, জন্মতারিখ কিংবা নিবন্ধিত মোবাইল নম্বরে সামান্য অমিল থাকলেও পে ফিক্সেশনের প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস++-এর মাধ্যমে সম্পন্ন হবে। নন-গেজেটেড কর্মচারীদের এনআইডি নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে।

বিদেশে অবস্থানরত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আইবাস++-এ নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম

কোনো কর্মচারীর এনআইডি না থাকলে পে ফিক্সেশনের আগে তাকে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে। একইভাবে চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের সঙ্গে এনআইডিতে থাকা জন্মতারিখের অমিল থাকলে পে ফিক্সেশনের আগে এনআইডির তথ্য সংশোধন করতে হবে।

এ কারণে নতুন বেতন নির্ধারণের আগে নিজের এনআইডি, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরের তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে পে ফিক্সেশনের প্রক্রিয়া কিছুটা ভিন্ন। তারা আইবাস++-এর নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পে ফিক্সেশন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা, নজর নভেম্বরে

নির্ধারিত ছকে তথ্য পূরণের পর সাবমিট করার আগেই সিস্টেমে সংশ্লিষ্ট কর্মচারীর নতুন নির্ধারণযোগ্য মূল বেতন প্রদর্শিত হবে। তথ্য সাবমিট হলে নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে। এরপর তথ্য সংশ্লিষ্ট ডিডিওর কাছে যাবে।

ডিডিও প্রয়োজনীয় যাচাই শেষে বেতন নির্ধারণী বিবরণী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। হিসাবরক্ষণ কর্মকর্তা অনলাইনে তথ্য যাচাই করে অনুমোদন দিলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ভেরিফিকেশন নম্বর তৈরি হবে।

এ প্রক্রিয়ায় ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না। তবে সার্ভিস বইয়ে ভেরিফিকেশন নম্বর ও নির্ধারিত বেতন লিপিবদ্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাক্ষর করতে হবে। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে অডিট রেজিস্টারের মানি কলামেও নির্ধারিত বেতন ও ভেরিফিকেশন নম্বর লিপিবদ্ধ করার বিধান রয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ