ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গুজব ছড়িয়ে গণপিটুনিতে ট্রাকচালক নিহত, ফরিদপুরে হত্যা মামলা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনায় এক ট্রাকচালকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

নিহত হান্নান শেখ (৩০) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় ট্রাকচালক ছিলেন। তার বাবা শাহিদ শেখ রোববার রাতে নগরকান্দা থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুনঃ  সিঙ্গাপুরে সাইফুজ্জামানের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

মামলার বিবরণ অনুযায়ী, গত ১ মে রাতে একটি ট্রাক রসুলপুর বাজার এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কিছু মোটরসাইকেল আরোহী সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাকটি সম্পর্কে গুজব ছড়ান এবং সেটিকে বেপরোয়া চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে বলে দাবি করেন।

আরও পড়ুনঃ  এজলাসে প্রধান বিচারপতি ও ব্যারিস্টার খোকনের মধ্যে যা ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল

এজাহারে বলা হয়, ওই গুজবের পর উত্তেজিত হয়ে একদল লোক ট্রাকের পিছু নেয়। পরে নগরকান্দার দক্ষিণ বিলনালিয়া এলাকায় ট্রাকটি আটকে গেলে চালক ও সহকারীদের ওপর হামলা চালানো হয়। লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধরের ফলে ট্রাকচালক হান্নান গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পাশাপাশি গুজব ছড়ানো ব্যক্তিদেরও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়ভাবে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং অনলাইনে গুজবের কারণে সহিংসতার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গুজব ছড়িয়ে গণপিটুনিতে ট্রাকচালক নিহত, ফরিদপুরে হত্যা মামলা

আপডেটের সময়: ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬