ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গেম নির্মাতাদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা আনছে রোবলক্স

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

গেম নির্মাতাদের জন্য নতুন একাধিক সুবিধা চালুর ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। নতুন উদ্যোগের ফলে নির্মাতারা শুধু রোবলক্সের মূল প্ল্যাটফর্মেই নয়, চাইলে নিজেদের তৈরি গেম আলাদা অ্যাপ হিসেবেও মোবাইল, কম্পিউটার ও বিভিন্ন গেম কনসোলে প্রকাশ করতে পারবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত নির্মাতাদের সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানায় রোবলক্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, গেমগুলো আলাদা অ্যাপ হিসেবে চালানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা সরবরাহ করবে তারা। এতে নির্মাতাদের তৈরি গেম আরও বড় পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

অ্যাপ ছাড়াই ব্রাউজারে খেলা যাবে গেম

রোবলক্স জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ গুগল ক্রোম ব্রাউজার থেকেই সরাসরি প্ল্যাটফর্মটির গেম খেলার সুবিধা চালু করা হবে। এর জন্য ব্যবহারকারীদের আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না।

আরও পড়ুনঃ  গোড্ডার বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যেই বাড়বে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

গেমের তথ্যসংবলিত পেজ থেকেই সরাসরি গেম চালু করা যাবে। ভবিষ্যতে ক্রোমের পাশাপাশি অন্যান্য ওয়েব ব্রাউজারেও এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

একই গেমে অনলাইন-অফলাইন সুবিধা

নতুন আপডেটের মাধ্যমে একই গেমে অনলাইন ও অফলাইন—দুই ধরনের গেমপ্লের সুবিধাও যুক্ত করার উদ্যোগ নিয়েছে রোবলক্স। এর ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও একক খেলোয়াড়ের জন্য তৈরি অভিযানভিত্তিক বা সিঙ্গেল-প্লেয়ার গেম খেলা যাবে।

আরও পড়ুনঃ  মাত্র এক দিনে পণ্যবাহী জাহাজ চলাচল কমেছে ৬টি, আটকে আছে ৪৩৬ জাহাজ

এই সুবিধা চালু হলে অনলাইননির্ভরতার বাইরে গিয়ে রোবলক্সের গেম খেলার সুযোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

গেম তৈরিতে বাড়ছে এআইয়ের ব্যবহার

গেম নির্মাণ প্রক্রিয়াকে আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর বেশ কিছু নতুন টুলও আনছে রোবলক্স। এর মধ্যে রয়েছে ‘বিল্ড’, ‘সিন জেনারেটর’ এবং এআইচালিত চরিত্র তৈরির সুবিধা।

গত জুলাইয়ে চালু হওয়া ‘বিল্ড’ টুলের মাধ্যমে শুধু লিখিত নির্দেশনা দিয়েই একটি পূর্ণাঙ্গ গেম তৈরি, পরীক্ষা ও প্রকাশ করা যায়। রোবলক্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই টুল ব্যবহার করে প্রায় ৯ হাজার গেম প্রকাশিত হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এসব গেমের নির্মাতাদের ৭১ শতাংশ এর আগে রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি। অর্থাৎ নতুন টুলটি অভিজ্ঞতার সীমাবদ্ধতা থাকা ব্যবহারকারীদেরও গেম তৈরির সুযোগ করে দিচ্ছে।

আরও পড়ুনঃ  ঢামেকে আনার পর আরেক কারাবন্দির মৃত্যু

আসছে ‘সিন জেনারেটর’

এ বছরের শেষ দিকে ‘সিন জেনারেটর’ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে রোবলক্সের। এই টুল ব্যবহার করে লিখিত নির্দেশনার পাশাপাশি একটি নমুনা ছবি দিয়েও গেমের প্রয়োজনীয় পরিবেশ বা দৃশ্যপট তৈরি করা যাবে।

এ ছাড়া গেম পরীক্ষার প্রক্রিয়াকে আরও কার্যকর করতে এআইনির্ভর চরিত্র ব্যবহারের পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। ফলে ভবিষ্যতে গেম তৈরি থেকে শুরু করে পরীক্ষা ও প্রকাশ—পুরো প্রক্রিয়াতেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়তে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

গেম নির্মাতাদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা আনছে রোবলক্স

আপডেটের সময়: ১০:২৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

গেম নির্মাতাদের জন্য নতুন একাধিক সুবিধা চালুর ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। নতুন উদ্যোগের ফলে নির্মাতারা শুধু রোবলক্সের মূল প্ল্যাটফর্মেই নয়, চাইলে নিজেদের তৈরি গেম আলাদা অ্যাপ হিসেবেও মোবাইল, কম্পিউটার ও বিভিন্ন গেম কনসোলে প্রকাশ করতে পারবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত নির্মাতাদের সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানায় রোবলক্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, গেমগুলো আলাদা অ্যাপ হিসেবে চালানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা সরবরাহ করবে তারা। এতে নির্মাতাদের তৈরি গেম আরও বড় পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

অ্যাপ ছাড়াই ব্রাউজারে খেলা যাবে গেম

রোবলক্স জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ গুগল ক্রোম ব্রাউজার থেকেই সরাসরি প্ল্যাটফর্মটির গেম খেলার সুবিধা চালু করা হবে। এর জন্য ব্যবহারকারীদের আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না।

আরও পড়ুনঃ  গোড্ডার বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যেই বাড়বে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

গেমের তথ্যসংবলিত পেজ থেকেই সরাসরি গেম চালু করা যাবে। ভবিষ্যতে ক্রোমের পাশাপাশি অন্যান্য ওয়েব ব্রাউজারেও এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

একই গেমে অনলাইন-অফলাইন সুবিধা

নতুন আপডেটের মাধ্যমে একই গেমে অনলাইন ও অফলাইন—দুই ধরনের গেমপ্লের সুবিধাও যুক্ত করার উদ্যোগ নিয়েছে রোবলক্স। এর ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও একক খেলোয়াড়ের জন্য তৈরি অভিযানভিত্তিক বা সিঙ্গেল-প্লেয়ার গেম খেলা যাবে।

আরও পড়ুনঃ  ঢামেকে আনার পর আরেক কারাবন্দির মৃত্যু

এই সুবিধা চালু হলে অনলাইননির্ভরতার বাইরে গিয়ে রোবলক্সের গেম খেলার সুযোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

গেম তৈরিতে বাড়ছে এআইয়ের ব্যবহার

গেম নির্মাণ প্রক্রিয়াকে আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর বেশ কিছু নতুন টুলও আনছে রোবলক্স। এর মধ্যে রয়েছে ‘বিল্ড’, ‘সিন জেনারেটর’ এবং এআইচালিত চরিত্র তৈরির সুবিধা।

গত জুলাইয়ে চালু হওয়া ‘বিল্ড’ টুলের মাধ্যমে শুধু লিখিত নির্দেশনা দিয়েই একটি পূর্ণাঙ্গ গেম তৈরি, পরীক্ষা ও প্রকাশ করা যায়। রোবলক্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই টুল ব্যবহার করে প্রায় ৯ হাজার গেম প্রকাশিত হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এসব গেমের নির্মাতাদের ৭১ শতাংশ এর আগে রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি। অর্থাৎ নতুন টুলটি অভিজ্ঞতার সীমাবদ্ধতা থাকা ব্যবহারকারীদেরও গেম তৈরির সুযোগ করে দিচ্ছে।

আরও পড়ুনঃ  ড্রোনের মাধ্যমেও ইয়াবা আসছে, পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে: আইনমন্ত্রী