ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মিরপুরে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, হতাহতের খবর নেই গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্লোবাল ভ্যানগার্ড অনার পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ তাঁকে প্রদান করা হবে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’।

আয়োজকদের মতে, গত আড়াই দশক ধরে প্রিয়াঙ্কা চোপড়া এশীয় ও পশ্চিমা বিনোদন জগতের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছেন। বলিউড থেকে হলিউড—দুই ক্ষেত্রেই সফলভাবে কাজ করে তিনি বৈশ্বিক বিনোদন জগতে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের মেয়রের চেহারায় হঠাৎ বড় পরিবর্তন, চিনতেই পারছেন না অনেকে

২০০২ সালে তামিল চলচ্চিত্র ‘থামিজান’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। এরপর বলিউডে প্রবেশ করে ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’ ও ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

পরবর্তীতে তিনি আন্তর্জাতিক ধারার কাজেও যুক্ত হন। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে পরে ‘সিটাডেল’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেন। বর্তমানে তিনি নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুনঃ  ইউরোপজুড়ে যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি, একাধিক ফ্লাইটের জরুরি অবতরণ

অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন প্রযোজক, গায়িকা ও লেখক হিসেবেও পরিচিত। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল প্যাবল পিকচার্স আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। ‘দ্য হোয়াইট টাইগার’ প্রযোজনার মাধ্যমে তারা অস্কার মনোনয়নও অর্জন করেছিল।

আরও পড়ুনঃ  বঙ্গভবনে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির বৈঠক, আলোচনায় জাপান সফর ও জাতীয় স্বার্থ

সমাজসেবামূলক কাজেও তিনি সক্রিয়ভাবে যুক্ত। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

এই সম্মাননা প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “শিল্পের কোনো সীমানা নেই। একজন শিল্পীর স্বপ্ন সর্বজনীন।”

এবারের গোল্ড গালা অনুষ্ঠানে আরও সম্মাননা পাচ্ছেন জেট লি (গোল্ড লিজেন্ড অনার্স) এবং সিমু লিউ (গোল্ড মোগল অনার্স)।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

গ্লোবাল ভ্যানগার্ড অনার পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেটের সময়: ০৮:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ তাঁকে প্রদান করা হবে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’।

আয়োজকদের মতে, গত আড়াই দশক ধরে প্রিয়াঙ্কা চোপড়া এশীয় ও পশ্চিমা বিনোদন জগতের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছেন। বলিউড থেকে হলিউড—দুই ক্ষেত্রেই সফলভাবে কাজ করে তিনি বৈশ্বিক বিনোদন জগতে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ