চট্টগ্রাম নগরীর বন্দর থানার দুমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আসাদুল (৫০)। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায়। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রতিবেদকের নাম 

























