ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছোট পর্দার পর এবার বড় পর্দায় ‘নাগিন’, আসছে সিনেমা!

ভারতীয় টেলিভিশনে দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসা জনপ্রিয় ফ্যান্টাসি ড্রামা ‘নাগিন’ এবার বড় পর্দায় আসার পথে। প্রায় ১১ বছর ধরে ছোট পর্দায় রাজত্ব করার পর এই আইকনিক ফ্র্যাঞ্চাইজিকে সিনেমা হিসেবে দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনার জোরালো ইঙ্গিত দিয়েছেন প্রযোজক একতা কাপুর।

২০১৫ সালে কালারস টিভিতে যাত্রা শুরু করে ‘নাগিন’। ইচ্ছাধারী নাগিন, প্রতিশোধ, রহস্য ও অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এখন পর্যন্ত এর সাতটি মৌসুম প্রচারিত হয়েছে। সর্বশেষ সপ্তম সিজনের প্রচার শেষ হয়েছে গত জুনে।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট

একতা কাপুরের পোস্ট ঘিরে জল্পনা

নাগপঞ্চমী উপলক্ষে গত ১৭ আগস্ট ইনস্টাগ্রামে একটি টিজার ভিডিও প্রকাশ করেন একতা কাপুর। সেখানে ‘নাগিন’-এর আগের মৌসুমগুলোর জনপ্রিয় চরিত্র ও অভিনেত্রীদের বিভিন্ন ঝলক দেখা যায়।

পোস্টের ক্যাপশনে তিনি জানান, দীর্ঘ ১১ বছর ছোট পর্দায় সাফল্যের সঙ্গে পথচলার পর বালাজি টেলিফিল্মস এবার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে প্রস্তুত।

যদিও পোস্টে সরাসরি সিনেমার ঘোষণা কিংবা অভিনয়শিল্পীদের নাম জানানো হয়নি, তবু এর পর থেকেই ধারণা করা হচ্ছে, ‘নাগিন’কে এবার সিনেমা হিসেবেই বড় পর্দায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কে হবেন বড় পর্দার ‘নাগিন’?

‘নাগিন’ সিরিজের প্রথম দুই মৌসুমে মৌনী রায়ের অভিনয় ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। পরবর্তী সময়ে সুরভি জ্যোতি, নিয়া শর্মা, সুরভি চন্দনা, তেজস্বী প্রকাশ ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরীসহ একাধিক অভিনেত্রী নাগিন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।

এখন বড় পর্দার ‘নাগিন’-এ পুরোনো কোনো জনপ্রিয় মুখ ফিরবেন, নাকি একেবারে নতুন কোনো অভিনেত্রীকে দেখা যাবে—এ নিয়েই শুরু হয়েছে দর্শকদের জল্পনা।

আরও পড়ুনঃ  পল্লী উন্নয়ন বোর্ডে ৩৮ জনের চাকরি, আবেদন করবেন যেভাবে

আগে আরও ‘নাগিন’ সিনেমার ঘোষণা

এর আগে ২০২০ সালে প্রযোজক নিখিল দ্বিবেদী শ্রদ্ধা কাপুরকে নিয়ে ‘নাগিন’ ট্রিলজি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রকল্পের কাজ এখনো এগোয়নি।

এদিকে ধর্ম প্রোডাকশনস কার্তিক আরিয়ানকে নিয়ে ‘নাগজিলা’ নামের একটি সিনেমা নির্মাণ করছে, যা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তির কথা রয়েছে।

তবে এসব প্রকল্পের বাইরে একতা কাপুরের ‘নাগিন’ বড় পর্দায় কতটা নতুনত্ব নিয়ে হাজির হয়, এখন সেই অপেক্ষাতেই দর্শকরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছোট পর্দার পর এবার বড় পর্দায় ‘নাগিন’, আসছে সিনেমা!

আপডেটের সময়: ০৫:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ভারতীয় টেলিভিশনে দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসা জনপ্রিয় ফ্যান্টাসি ড্রামা ‘নাগিন’ এবার বড় পর্দায় আসার পথে। প্রায় ১১ বছর ধরে ছোট পর্দায় রাজত্ব করার পর এই আইকনিক ফ্র্যাঞ্চাইজিকে সিনেমা হিসেবে দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনার জোরালো ইঙ্গিত দিয়েছেন প্রযোজক একতা কাপুর।

২০১৫ সালে কালারস টিভিতে যাত্রা শুরু করে ‘নাগিন’। ইচ্ছাধারী নাগিন, প্রতিশোধ, রহস্য ও অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এখন পর্যন্ত এর সাতটি মৌসুম প্রচারিত হয়েছে। সর্বশেষ সপ্তম সিজনের প্রচার শেষ হয়েছে গত জুনে।

আরও পড়ুনঃ  নদ-নদীতে স্বস্তি, তবে তিন দিনের বৃষ্টিতে বাড়তে পারে পানি

একতা কাপুরের পোস্ট ঘিরে জল্পনা

নাগপঞ্চমী উপলক্ষে গত ১৭ আগস্ট ইনস্টাগ্রামে একটি টিজার ভিডিও প্রকাশ করেন একতা কাপুর। সেখানে ‘নাগিন’-এর আগের মৌসুমগুলোর জনপ্রিয় চরিত্র ও অভিনেত্রীদের বিভিন্ন ঝলক দেখা যায়।

পোস্টের ক্যাপশনে তিনি জানান, দীর্ঘ ১১ বছর ছোট পর্দায় সাফল্যের সঙ্গে পথচলার পর বালাজি টেলিফিল্মস এবার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে প্রস্তুত।

যদিও পোস্টে সরাসরি সিনেমার ঘোষণা কিংবা অভিনয়শিল্পীদের নাম জানানো হয়নি, তবু এর পর থেকেই ধারণা করা হচ্ছে, ‘নাগিন’কে এবার সিনেমা হিসেবেই বড় পর্দায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি

কে হবেন বড় পর্দার ‘নাগিন’?

‘নাগিন’ সিরিজের প্রথম দুই মৌসুমে মৌনী রায়ের অভিনয় ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। পরবর্তী সময়ে সুরভি জ্যোতি, নিয়া শর্মা, সুরভি চন্দনা, তেজস্বী প্রকাশ ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরীসহ একাধিক অভিনেত্রী নাগিন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।

এখন বড় পর্দার ‘নাগিন’-এ পুরোনো কোনো জনপ্রিয় মুখ ফিরবেন, নাকি একেবারে নতুন কোনো অভিনেত্রীকে দেখা যাবে—এ নিয়েই শুরু হয়েছে দর্শকদের জল্পনা।

আরও পড়ুনঃ  জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রোজান, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী