ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ৩১ জুলাই জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ১ আগস্ট তা কার্যকর হয়। তবে এর মাত্র তিন দিনের মাথায় গণআন্দোলনের মুখে তৎকালীন সরকার দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  কুয়াকাটায় ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিল অন্যায় এবং দলটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিল। এরপর দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আন্দোলনরত জনগণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়। তার দাবি, জনগণ ব্যাপকভাবে সেই আহ্বানে সাড়া দেয় এবং এর ধারাবাহিকতায় সরকার ক্ষমতায় টিকে থাকতে ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ  চলতি বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: মির্জা ফখরুল

তিনি বলেন, “১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, আর ৫ আগস্ট দুপুরে রান্না করা ভাত ফেলে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল।”

জামায়াত আমির আরও দাবি করেন, তৎকালীন সরকার দমন-পীড়ন, নির্যাতন ও বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমন করতে চাইলেও জনগণের প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি।

আরও পড়ুনঃ  গাজায় মসজিদ ও তাঁবুতে ইসরায়েলি হামলায় হতাহত অনেক

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। অন্যায় ও অবিচারের পরিণতি একসময় ভোগ করতেই হয়।

সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা, শ্রমিক নেতারা এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৩:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ৩১ জুলাই জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ১ আগস্ট তা কার্যকর হয়। তবে এর মাত্র তিন দিনের মাথায় গণআন্দোলনের মুখে তৎকালীন সরকার দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  কুয়াকাটায় ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিল অন্যায় এবং দলটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিল। এরপর দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আন্দোলনরত জনগণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়। তার দাবি, জনগণ ব্যাপকভাবে সেই আহ্বানে সাড়া দেয় এবং এর ধারাবাহিকতায় সরকার ক্ষমতায় টিকে থাকতে ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ  দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

তিনি বলেন, “১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, আর ৫ আগস্ট দুপুরে রান্না করা ভাত ফেলে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল।”

জামায়াত আমির আরও দাবি করেন, তৎকালীন সরকার দমন-পীড়ন, নির্যাতন ও বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমন করতে চাইলেও জনগণের প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি।

আরও পড়ুনঃ  এক সুতোয় জড়াতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: নিউইয়র্ক টাইমস