ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আজানের পর যে দোয়া গুনাহ মোচনের কারণ মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন কিশোর বাজারে সংকটের আগাম খবর দেবে টিসিবির এআই ব্যবস্থা নভেম্বরেই জাতীয় গ্রিডে আসতে পারে রূপপুরের বিদ্যুৎ নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত শৈলকুপায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা ২০ জন আহত ঢাবিতে ছাত্রদলের মিছিল, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের বার্তা রাজধানীতে রাতভর পুলিশের অভিযান, ৪৪২ গ্রেপ্তার; ইয়াবা-অস্ত্রসহ মাদক উদ্ধার জামালপুরে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল ৪ জনের; মহাসড়ক অবরোধ জব্দ করা পচনশীল খাদ্যশস্য থানায় রেখে নষ্ট করার সুযোগ নেই: হাইকোর্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামালপুরে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল ৪ জনের; মহাসড়ক অবরোধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

জামালপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস লাহেরীকান্দা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশাটির ওপর পড়ে যায়।

আরও পড়ুনঃ  ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, রাজিব পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। এ এলাকায় আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

দায়ীদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল।

উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ-ফায়ার সার্ভিস

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। উদ্ধারকারীরা জানান, দুটি মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দুটি মরদেহ ঘটনাস্থলে ছিল।

আরও পড়ুনঃ  ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

এ সময় উল্টে থাকা বাসটির ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হয়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজও চালানো হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হওয়ার পর দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা এবং কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আজানের পর যে দোয়া গুনাহ মোচনের কারণ

জামালপুরে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল ৪ জনের; মহাসড়ক অবরোধ

আপডেটের সময়: ১০:২০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস লাহেরীকান্দা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশাটির ওপর পড়ে যায়।

আরও পড়ুনঃ  এসএসসি পাসের পর কলেজে ভর্তির স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আকিমুনের