ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন সড়কের পাশে প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া রাড্ডা ক্লিনিকের ঘটনায় আইনি পদক্ষেপে কঠোর শাস্তির দাবি শফিকুর রহমানের ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট, থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রুমা ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জিয়াউল আহসান-তারেক সাঈদের মামলার তদন্ত প্রতিবেদন ৩০ নভেম্বর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

বিএনপি নেতাদের গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।

তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময়

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আরও পড়ুনঃ  জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা

প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া। তিনি জানান, দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার দিন নির্ধারিত ছিল। তবে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা আরও দুই মাস সময় চেয়েছেন। এরই মধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

শুনানি শেষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনঃ  এখনো রাতে ঘুমোতে পারি না : মিমি চক্রবর্তী

ট্রাইব্যুনালে হাজির দুই আসামি

বুধবার সকালে কারাগার থেকে জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ আগস্ট সাবেক এই দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন দুজনকেই নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যে ঘটনাগুলোতে মামলা

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে হত্যা করা হয়।

একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয় বলেও প্রসিকিউশন জানিয়েছে।

এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলার তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন

জিয়াউল আহসান-তারেক সাঈদের মামলার তদন্ত প্রতিবেদন ৩০ নভেম্বর

আপডেটের সময়: ০৩:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতাদের গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।

তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময়

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আরও পড়ুনঃ  ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া। তিনি জানান, দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার দিন নির্ধারিত ছিল। তবে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা আরও দুই মাস সময় চেয়েছেন। এরই মধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

শুনানি শেষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাইব্যুনালে হাজির দুই আসামি

বুধবার সকালে কারাগার থেকে জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ আগস্ট সাবেক এই দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন দুজনকেই নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  কৃষকদের সম্মান জানাতে কৃষি পুরস্কার চালুর উদ্যোগ: রাষ্ট্রপতি