ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু ৫০০ কোটি রুপির লেনদেনের অডিও ঘিরে বিতর্ক, বিজেপি-শিবসেনার সম্পর্কে টানাপোড়েন যুক্তরাষ্ট্র ভুল হিসাবের ফাঁদে পড়েছে, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫ স্টারলিংক নিয়ে ইলন মাস্কের অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় ব্যবহারের দাবি গুলিকাণ্ডের পর আলোচনায় টাইগার শ্রফ, ৯ কোটি রুপিতে ফ্ল্যাট বিক্রি চার বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার মাসুদ আগের কমিটি বাতিল, জাতীয় নারী শক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ‘দাগি’র সাফল্যে খুশি সুনেরাহ, পুরস্কারের মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগারওয়ালার আরও ২ দিনের রিমান্ড

জুলাই আন্দোলনের সময় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

এর আগে গত ২১ অক্টোবর একই মামলায় দিলীপ আগারওয়ালাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে মামলার তদন্তের স্বার্থে তাঁকে আবার জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।

আরও পড়ুনঃ  ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সেনা বেড়ে ৭৩

তদন্তকারী কর্মকর্তার আবেদনে বলা হয়, রিমান্ডে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও তদন্তের প্রয়োজনে তাঁকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আগেও একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তী সময়ে তাঁকে আরও কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।

এর প্রায় এক বছর পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী এলাকা থেকে মানি লন্ডারিংয়ের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার।

আরও পড়ুনঃ  সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

তিনি ওই বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে কিছুটা সুস্থ হওয়ার পর ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারে দিলীপ কুমার আগারওয়ালার নাম ৩১ নম্বর আসামি হিসেবে রয়েছে।

মামলাটির তদন্ত চলছে। আদালতের সর্বশেষ আদেশ অনুযায়ী, জিজ্ঞাসাবাদের জন্য দিলীপ আগারওয়ালাকে আরও দুই দিন রিমান্ডে রাখা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগারওয়ালার আরও ২ দিনের রিমান্ড

আপডেটের সময়: ০৪:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জুলাই আন্দোলনের সময় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

এর আগে গত ২১ অক্টোবর একই মামলায় দিলীপ আগারওয়ালাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে মামলার তদন্তের স্বার্থে তাঁকে আবার জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।

আরও পড়ুনঃ  হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৭

তদন্তকারী কর্মকর্তার আবেদনে বলা হয়, রিমান্ডে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও তদন্তের প্রয়োজনে তাঁকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আগেও একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তী সময়ে তাঁকে আরও কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সেনা বেড়ে ৭৩

এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।

এর প্রায় এক বছর পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী এলাকা থেকে মানি লন্ডারিংয়ের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার।

আরও পড়ুনঃ  হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর