ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জ্বালানি সংকটে আবারও অন্ধকারে কিউবা, এক সপ্তাহে দ্বিতীয়বার জাতীয় বিদ্যুৎ বিপর্যয়

 

বিদেশি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় কিউবায় আবারও দেশব্যাপী বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের বিদ্যুৎ বিপর্যয়। শুক্রবার (১০ জুলাই) দেশটির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা এ তথ্য জানিয়েছে।

তবে সর্বশেষ বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিউবা সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। এর আগে গত সোমবারও একই ধরনের বিদ্যুৎ বিভ্রাটে পুরো দেশ অন্ধকারে ডুবে যায়। চলতি বছরে এ নিয়ে চারবার জাতীয় পর্যায়ের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। মার্চ মাসেই এমন দুটি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে জ্বালানি আমদানিতে নানা সংকটের মুখে রয়েছে কিউবা। ১৯৬০-এর দশক থেকে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য অবরোধ কার্যকর রয়েছে, যা আধুনিক ইতিহাসের দীর্ঘতম নিষেধাজ্ঞাগুলোর একটি হিসেবে বিবেচিত।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কিউবার ওপর চাপ আরও বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে বিদেশি জ্বালানি সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার প্রভাব দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

এদিকে, চলতি বছরের ৩ জানুয়ারি ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সামরিক অভিযানের অনুমোদন দেন। মাদুরো কিউবা সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

জ্বালানি সংকটে আবারও অন্ধকারে কিউবা, এক সপ্তাহে দ্বিতীয়বার জাতীয় বিদ্যুৎ বিপর্যয়

আপডেটের সময়: ০৯:৪৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

 

বিদেশি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় কিউবায় আবারও দেশব্যাপী বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের বিদ্যুৎ বিপর্যয়। শুক্রবার (১০ জুলাই) দেশটির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা এ তথ্য জানিয়েছে।

তবে সর্বশেষ বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিউবা সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। এর আগে গত সোমবারও একই ধরনের বিদ্যুৎ বিভ্রাটে পুরো দেশ অন্ধকারে ডুবে যায়। চলতি বছরে এ নিয়ে চারবার জাতীয় পর্যায়ের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। মার্চ মাসেই এমন দুটি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে জ্বালানি আমদানিতে নানা সংকটের মুখে রয়েছে কিউবা। ১৯৬০-এর দশক থেকে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য অবরোধ কার্যকর রয়েছে, যা আধুনিক ইতিহাসের দীর্ঘতম নিষেধাজ্ঞাগুলোর একটি হিসেবে বিবেচিত।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কিউবার ওপর চাপ আরও বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে বিদেশি জ্বালানি সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার প্রভাব দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

আরও পড়ুনঃ  মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোলে এখনো ফ্লপি ডিস্ক, আধুনিকায়নের দাবি জোরালো

এদিকে, চলতি বছরের ৩ জানুয়ারি ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সামরিক অভিযানের অনুমোদন দেন। মাদুরো কিউবা সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।