ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে মির্জা ফখরুল গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস যুদ্ধ ও বন্দর মাশুলের চাপে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬ শতাংশ ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টানা বৃষ্টিতে রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড়ধস, খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৪৪ সময় দেখুন

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি জেলায় ভয়াবহ দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একই সঙ্গে পাহাড়ধস ও সড়কে পানি জমে যাওয়ায় রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার অন্তত ৯৮টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে জেলার বিভিন্ন স্থানে ২০০টিরও বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের অতিরিক্ত পিপি নিহত

জেলা প্রশাসন জানায়, কাপ্তাই উপজেলায় ১৫টি, বাঘাইছড়িতে ৩টি, কাউখালীতে ৩০টি, রাঙামাটি সদরে ১১টি, নানিয়ারচরে ২টি এবং বিলাইছড়িতে ৩৭টিসহ মোট ৯৮টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং কয়েকটি এলাকার যোগাযোগ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে।

বর্তমানে জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন মানুষ অবস্থান করছেন। আশ্রিতদের জন্য তিন বেলা খাবারসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করছে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ  মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

রাঙামাটি পৌরসভা, সদর উপজেলা, কাউখালী, কাপ্তাই, বাঘাইছড়ি পৌরসভা ও উপজেলা, জুরাছড়ি, রাজস্থলী, নানিয়ারচর এবং বিলাইছড়ির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দুর্গত মানুষ অবস্থান করছেন। তাদের সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে কাজ করছে।

আরও পড়ুনঃ  শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটছে। সম্ভাব্য প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে আসার আহ্বান জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ

টানা বৃষ্টিতে রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড়ধস, খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

আপডেটের সময়: ০৪:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬