টাঙ্গাইলের মধুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জয় মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রতিবেদকের নাম 

























