ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তাপপ্রবাহে সুইজারল্যান্ডের হিমবাহে দ্রুত গলন, তিন মাসে হারাল ২.২ ট্রিলিয়ন লিটার পানি ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ সালমান মুক্তাদিরকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান সোহেল তাজের ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলটকে ‘বীর’ বললেন মোদি জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ব্যবসায়ী দম্পতিসহ নিহত ৬ ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট, যাবে সারাদেশের হাসপাতালে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত-আওয়ামী লীগ নিয়ে উমামা ফাতেমার মন্তব্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিজাইন ও বৈচিত্র্যে দেশীয় বোর্ডের বাজারে এগিয়ে যাচ্ছে মডার্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

দেশের দ্রুত বর্ধনশীল ফার্নিচার ও ইন্টেরিয়র খাতের চাহিদা মেটাতে আধুনিক ডিজাইন ও বৈচিত্র্যময় মেলামাইন বোর্ড নিয়ে বাজারে অবস্থান শক্ত করছে দেশীয় প্রতিষ্ঠান ‘মডার্ন বোর্ড’। নতুন নকশা, বৈচিত্র্যময় রঙ এবং কাঠের প্রাকৃতিক টেক্সচারের সমন্বয়ে প্রতিষ্ঠানটি তাদের পণ্যের পরিসর বাড়িয়েছে।

‘মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং কোম্পানি লিমিটেড’-এর অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড মডার্ন বোর্ড ২০১২ সালে কুষ্টিয়ায় বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। উদ্যোক্তা ও চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি বর্তমানে ফার্নিচার, ইন্টেরিয়র ডিজাইন ও নির্মাণ খাতের জন্য বিভিন্ন ধরনের বোর্ড উৎপাদন করছে।

আরও পড়ুনঃ  কুসুমে রক্তের দাগ দেখলেই কি ডিম ফেলে দিতে হবে? ভাঙা ডিমে যে ঝুঁকি

নতুন নকশা ও টেক্সচারে বৈচিত্র্য

ক্রেতাদের পরিবর্তনশীল রুচি ও আধুনিক আসবাব শিল্পের চাহিদাকে গুরুত্ব দিয়ে মডার্ন বোর্ড শুরু থেকেই আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির মেলামাইন বোর্ডের সংগ্রহে যুক্ত হয়েছে কাঠের প্রাকৃতিক নকশা, ট্রেন্ডি রঙ এবং ম্যাট-গ্লসি টেক্সচারের বিভিন্ন সমন্বয়। এসব বোর্ড বাসাবাড়ি, করপোরেট অফিস ও বাণিজ্যিক স্থাপনার আসবাব তৈরিতে ব্যবহারের উপযোগী।

বিভিন্ন ধরনের বোর্ড, মাপ অনুযায়ী সরবরাহ

মডার্ন বোর্ডের পণ্যতালিকায় প্রিমিয়াম মেলামাইন বোর্ডের পাশাপাশি রয়েছে প্লেইন পার্টিক্যাল বোর্ড, ভিনিয়ার্ড বোর্ড ও উন্নত প্লাইউড। এসব পণ্য ফার্নিচার তৈরি, ফলস সিলিং, ওয়াল প্যানেলিংসহ বিভিন্ন নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে।

গ্রাহকদের চাহিদা ও নির্ধারিত পরিমাপ অনুযায়ী বিভিন্ন পুরুত্ব ও আকারের বোর্ড সরবরাহের ব্যবস্থাও রয়েছে প্রতিষ্ঠানটির।

কারখানায় মান নিয়ন্ত্রণ

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কুষ্টিয়ার মিরপুরে মডার্ন বোর্ডের কারখানায় প্রায় ১ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কাজ করছেন। আধুনিক উৎপাদন প্রযুক্তি ও যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ করা হয়।

বাজারজাত করার আগে বোর্ডের ভারবহন ক্ষমতা, স্থায়িত্ব ও আর্দ্রতা প্রতিরোধের সক্ষমতা ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়।

দেশীয় কাঁচামাল ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া পরিচালনার কারণে প্রতিষ্ঠানটি পরিবেশগত সনদ ও আন্তর্জাতিক আইএসও মানসনদ পেয়েছে। পাশাপাশি কুষ্টিয়া জেলা পর্যায়ে একাধিকবার শীর্ষ করদাতার স্বীকৃতিও পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মডার্ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত বোর্ড সরবরাহের মাধ্যমে কাঠের ওপর নির্ভরতা কমানো এবং বনায়ন রক্ষায় ভূমিকা রাখাই তাদের অন্যতম লক্ষ্য। দেশের বাজারে অবস্থান আরও শক্ত করার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির মাধ্যমে ব্র্যান্ডটির পরিসর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি

ডিজাইন ও বৈচিত্র্যে দেশীয় বোর্ডের বাজারে এগিয়ে যাচ্ছে মডার্ন

আপডেটের সময়: ০৩:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬