ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী যুক্তরাষ্ট্রে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যা আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত প্রক্সি দিয়ে লিখিত-মৌখিক পরীক্ষা, যোগদান করতে এসে ধরা একাদশ শ্রেণিতে যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ ২ মাস পর দেশে ফিরলেন শাকিব খান মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সব সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে দেশের অর্থনীতির প্রতিটি সূচকে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কোনো ষড়যন্ত্র বা দমন-পীড়ন চালিয়ে অতীতে বিএনপিকে ব্যর্থ করা যায়নি, ভবিষ্যতেও দলটিকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না। দেশি-বিদেশি নানা চক্রান্তের মধ্যেও জনগণের সমর্থন নিয়ে টিকে থাকা এই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।

আরও পড়ুনঃ  হালান্ড-চেরকির জোড়া গোলে সিটির বড় জয়

স্বাধীনতা-পরবর্তী সময়ের সংকটের কথা তুলে ধরে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন। রিজভীর ভাষ্য, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য ও দুর্ভিক্ষের মতো কঠিন সংকটের মধ্য দিয়ে গেছে। সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করতে জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার

রিজভী আরও বলেন, আধিপত্যবাদী কোনো শক্তির কাছে মাথানত করতে না চাওয়ার কারণেই জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন দিয়েছেন বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ  নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে শোক জানাল বাংলাদেশ

তিনি বলেন, একজন দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধার হাতে গড়ে ওঠা রাজনৈতিক দলকে কোনো অপশক্তি ধ্বংস করতে পারে না। রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও বিএনপির নেতৃত্ব জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল ছিল বলেও উল্লেখ করেন তিনি।

রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও তার অর্থনৈতিক সক্ষমতা ও জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: রিজভী

আপডেটের সময়: ০৮:৪২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সব সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে দেশের অর্থনীতির প্রতিটি সূচকে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কোনো ষড়যন্ত্র বা দমন-পীড়ন চালিয়ে অতীতে বিএনপিকে ব্যর্থ করা যায়নি, ভবিষ্যতেও দলটিকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না। দেশি-বিদেশি নানা চক্রান্তের মধ্যেও জনগণের সমর্থন নিয়ে টিকে থাকা এই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।

আরও পড়ুনঃ  এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী পেতে পারেন ট্যাব

স্বাধীনতা-পরবর্তী সময়ের সংকটের কথা তুলে ধরে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন। রিজভীর ভাষ্য, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য ও দুর্ভিক্ষের মতো কঠিন সংকটের মধ্য দিয়ে গেছে। সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করতে জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন।

আরও পড়ুনঃ  নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে শোক জানাল বাংলাদেশ

রিজভী আরও বলেন, আধিপত্যবাদী কোনো শক্তির কাছে মাথানত করতে না চাওয়ার কারণেই জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন দিয়েছেন বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ  শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত