ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক, চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সীমান্ত এলাকা ‘জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস’: প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির বিদ্যুৎ সরবরাহে ওঠানামা, সংকট তৈরির অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর পপির মন্তব্য ঘিরে আলোচনা, প্রভার বার্তা—‘শিল্প কোনো পাপ নয়’ বিএনপিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ফরিদপুরে চার দিন ধরে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষে আহত ৩৫ ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে দেশের মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে চীনের আধুনিক ও সফল কারিগরি শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশকে সহযোগিতা করবে দেশটি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন।

সোমবার (৩১ আগস্ট) চীন সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ

ড. মাহাদী আমিন বলেন, চীনের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমানের মর্যাদা ও মানে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। এ লক্ষ্যেই কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা

শিক্ষা ব্যবস্থায় চীনা ভাষা অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষা বিষয়ক উপদেষ্টা। তার মতে, চীনা ভাষা শেখার সুযোগ বাড়ানো হলে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও গভীর হবে। পাশাপাশি বাংলাদেশের তরুণদের জন্য চীনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চীনের আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংযোগ তৈরি করা গেলে দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাত আরও এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ আ. লীগ নেতার ছেলের বিরুদ্ধে রেলওয়ের জায়গা দখলের অভিযোগ

তিনি বলেন, আধুনিক ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে বাংলাদেশের তরুণদের বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করা সম্ভব। চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের কারিগরি শিক্ষাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক চাকরির বাজারে বাংলাদেশের তরুণদের আরও দক্ষ করে গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি।

সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, কারিগরি শিক্ষার প্রসার ঘটলে একদিকে শিক্ষিত বেকারত্ব কমবে, অন্যদিকে দেশ-বিদেশের শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশের সক্ষমতা বাড়বে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাদক, চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার

আপডেটের সময়: ০৭:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে দেশের মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে চীনের আধুনিক ও সফল কারিগরি শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশকে সহযোগিতা করবে দেশটি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন।

সোমবার (৩১ আগস্ট) চীন সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, গাছ থেকে পড়ে পুলিশের হাতে চোর

ড. মাহাদী আমিন বলেন, চীনের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমানের মর্যাদা ও মানে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। এ লক্ষ্যেই কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

শিক্ষা ব্যবস্থায় চীনা ভাষা অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষা বিষয়ক উপদেষ্টা। তার মতে, চীনা ভাষা শেখার সুযোগ বাড়ানো হলে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও গভীর হবে। পাশাপাশি বাংলাদেশের তরুণদের জন্য চীনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চীনের আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংযোগ তৈরি করা গেলে দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাত আরও এগিয়ে যাবে।

আরও পড়ুনঃ  মেয়েদের প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে